যুক্তরাষ্ট্রে খাদ্য ঘাটতির মুখে ৫ কোটি ৪০ লাখ মানুষ

বিদেশ ডেস্ক
৩১ মে ২০২০, ২২:১৩আপডেট : ০১ জুন ২০২০, ০০:২২

করোনাভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক বিপর্যয়ের কারণে যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক মানুষ খাদ্য ঘাটতিতে পড়তে পারেন। লাখো মানুষ তাদের পরিবারের সদস্যদের জন্য খাবার কিনতে ব্যর্থ হবেন। দেশটির জাতীয় ফুড ব্যাংক নেটওয়ার্ক ফিডিং আমেরিকা'র তথ্য অনুসারে, প্রায় ৫ কোটি ৪০ লাখ (৫৪ মিলিয়ন) মানুষ ফুড ব্যাংক, ফুড স্ট্যাম্পস ও অন্যান্য সহযোগিতা না পেলে ক্ষুধার্ত অবস্থায় পড়বেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে খাদ্য ঘাটতির মুখে ৫ কোটি ৪০ লাখ মানুষ

সর্বশেষ প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে, করোনা সংশ্লিষ্ট লকডাউনের ফলে অর্থনীতির অচলাবস্থায় ৪ কোটির বেশি মানুষ বেকার ভাতার জন্য আবেদন করেছেন। এর ফলে আশঙ্কা করা হচ্ছে, দেশটির প্রতি চারটি শিশুর একজনের (১৮ মিলিয়ন) এই বছর খাদ্য সহযোগিতা প্রয়োজন হবে। ২০১৮ সালের তুলনায় এ হার ৬৩ শতাংশ বেশি।

করোনা মহামারির আগে থেকেই যুক্তরাষ্ট্রের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ ছিল। অন্তত ৩৭ মিলিয়ন মানুষ একটি সক্রিয় ও সুস্থ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ঘাটতিতে ছিলেন।

খাদ্য নিরাপত্তাহীনতায় অঙ্গরাজ্য ও কাউন্টি ভেদে পার্থক্য রয়েছে। লুইজিয়ানা, আরকানসাস, অ্যালাবামা, মিসিসিপি, নিউ মেক্সিকো, টেক্সাস ও টেনেসিতে ১১ মিলিয়নের বেশি মানুষ ২০২০ সালে খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারেন।

আশঙ্কা করা হচ্ছে, জাতীয় বেকারত্বের হার সাড়ে ১১ শতাংশ হতে পারে। যা ২০১৮ সালের তুলনায় ৭.৬ পয়েন্ট বেশি। জাতীয় দারিদ্র্যের হার হতে পারে ১৬.৬ শতাংশ, যা ২০১৮ সালের তুলনায় ৪.৮ পয়েন্ট বেশি।

যুক্তরাষ্ট্রে খাদ্য ঘাটতির মুখে ৫ কোটি ৪০ লাখ মানুষ

ফিডিং আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনিউক্স-ফন্টেনট বলেন, করোনা মহামারি আমাদের দেশজুড়ে জীবন ও জীবিকায় প্রভাব ফেলে যাচ্ছে। সংকটে থাকা কোটি মানুষ খাদ্যহীনতায় পড়তে যাচ্ছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রবিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ১৯ হাজার ৭৯২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫ হাজার ৬৩৪ জনের।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান একেবারে শেষ, ট্রাম্পের দাবি
‘আমি বা ইতালি মিনতি করে না’, ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিতে ক্ষুব্ধ মেলোনি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মধ্যবিত্ত ছাড়া জুলাই আরেকটা বড় আকারের ‘শাপলা’ হতো: মাহফুজ আলম  
মধ্যবিত্ত ছাড়া জুলাই আরেকটা বড় আকারের ‘শাপলা’ হতো: মাহফুজ আলম  
‘ক্যাপ্টেন আমেরিকা’ পুলিসিকহীন যুক্তরাষ্ট্র, কৌশল বদলে অস্ট্রেলিয়ার মুখোমুখি
‘ক্যাপ্টেন আমেরিকা’ পুলিসিকহীন যুক্তরাষ্ট্র, কৌশল বদলে অস্ট্রেলিয়ার মুখোমুখি
মোহাম্মদপুরে আহত বিএনপির নেতাকে দেখতে ঢামেকে ববি হাজ্জাজ
মোহাম্মদপুরে আহত বিএনপির নেতাকে দেখতে ঢামেকে ববি হাজ্জাজ
অনুপ্রবেশ ও অ্যাসাইলাম নিয়ে ‘হার্ডলাইনে’ পুরো ইউরোপ, নতুন কী কী পদক্ষেপ
অনুপ্রবেশ ও অ্যাসাইলাম নিয়ে ‘হার্ডলাইনে’ পুরো ইউরোপ, নতুন কী কী পদক্ষেপ
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত