নন-শিডিউল ফ্লাইটের জন্য বেবিচকের অটোমেটেড পদ্ধতি

জার্নি রিপোর্ট
০৩ আগস্ট ২০১৮, ১২:৪৩আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১২:৫৪

অটোমেটেড পদ্ধতির উদ্বোধনীতে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. নাইম হাসান ও অন্য কর্মকর্তারা (ছবি: সংগৃহীত) বাংলাদেশে একটি নন-শিডিউল ফ্লাইট পরিচালনার জন্য বিদেশি অপারেটররা অনুমতি চাইলে চলমান দাফতরিক পদ্ধতিতে প্রায় ১৭টি টেবিল ঘুরে তা অনুমোদিত হয়। এরপর তা ইস্যু হতে তিন থেকে পাঁচদিন সময় লাগে।

বিদেশি অপারেটরদের নন-শিডিউল ফ্লাইটের অনুমতি সহজসাধ্য ও দ্রুততর করতে এবং তাদেরকে সার্বক্ষণিক সেবা প্রদানের উদ্দেশে অটোমেটেড সিস্টেম চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত ৩০ জুলাই আন্তর্জাতিক মানসম্পন্ন অটোমেটেড পদ্ধতি উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. নাইম হাসান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানানো হয়েছে।

‘পারমিট অপারেশন ডাটাবেজ’ (পিওডি) নামে পরিচিত এই ইলেক্ট্রনিক পদ্ধতির মাধ্যমে বিদেশি অপারেটররা এখন থেকে দিনরাত ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাতদিনই আবেদন জমা দিতে পারবে। সংশ্লিষ্ট অনুমোদনকারীদের কাছে আবেদনটি যাচাই ও কয়েক ঘণ্টার মধ্যে ফ্লাইট পরিচালনার অনুমতি ইস্যু করতে সক্ষম হবে এ পদ্ধতি। 

বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার সহযোগিতায় সংশ্লিষ্ট ফ্লাইটের সব ব্যক্তির নিরাপত্তা সম্পর্কিত ও ব্যক্তিগত বৃত্তান্তও পরীক্ষা করা যাবে অটোমেটেড পদ্ধতিতে। এছাড়া সন্ত্রাসবাদ ও অবাঞ্ছিত কার্যকলাপ থেকে দেশ ও আকাশসীমা নিরাপদ রাখার জন্য জাতীয় নিরাপত্তা প্রচেষ্টাকে এটি আরও উন্নত করবে বলে আশাবাদী বেবিচক। পাশাপাশি এর মাধ্যমে তাদের কিছু অতিরিক্ত রাজস্বও আয় হবে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
‘দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত’
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
সর্বশেষ খবর
‘মঙ্গোলিয়ায় বিএনপির নামে বৃক্ষরোপণ করেছি’
‘মঙ্গোলিয়ায় বিএনপির নামে বৃক্ষরোপণ করেছি’
এফডিসিতে ঢুকলে এখন কষ্ট লাগে: ডা. এজাজ
এফডিসিতে ঢুকলে এখন কষ্ট লাগে: ডা. এজাজ
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ