সোনার বাথটাব থাকা এলভিস প্রিসলির ঘর নিলামে

জার্নি ডেস্ক
১৮ আগস্ট ২০১৮, ২৩:২২আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২৩:২৩

এলভিস প্রিসলি থাকতেন এখানেই রক এন রোলের রাজা এলভিস প্রিসলি ছুটি পেলে সময় কাটাতেন ৬০ ফুট লম্বা একটি মোবাইল হোম তথা ক্যারাভানে। এটি নিঃসন্দেহে তার ভক্ত থেকে শুরু করে যেকোনও ভ্রমণকারীর জন্য কাঙ্ক্ষিত একটি পর্যটন গন্তব্য।

যুক্তরাষ্ট্রের তিনিসির মেম্ফিসে এলভিস প্রিসলির বাড়ি গ্রেসল্যান্ডের কাছে ১৬৩ একর জমির ওপর তার আরেকটি বাড়ি ছিল। সার্কেল জি র‌্যাঞ্চ নামের ওই আবাসিক স্থানে ক্যারাভান আকৃতির ঘর ছিল। সেগুলোর মধ্যে ৬০ ফুট লম্বা একটি মোবাইল হোমটিকে তোলা হচ্ছে নিলামে। এর সুবাদে বিশ্বসংগীতের একটুকরো ইতিহাস নিজের করে রাখার সুযোগ পাবেন আগ্রহী ক্রেতারা।
বাড়ি নয়, যেন ইতিহাসের টুকরো ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের জিডব্লিউএস অকশনসে আগামী ২৫ আগস্ট এই নিলাম অনুষ্ঠিত হবে। এর শিরোনাম ‘লিজেন্ডস: আইকনিক ফিল্ম অ্যান্ড মিউজিক মেমোরাবিলিয়া’।

জাদুঘরের মতো বাড়ি জিডব্লিউএস অকশনসের সহ-প্রতিষ্ঠাতা ব্রিজিট ক্রুস বলেছেন, “এই বিশেষ মোবাইল হোমের সঙ্গে পপ সংস্কৃতির অনেক ইতিহাস জড়িয়ে আছে। ১৯৬৭ সালে বাড়িটি কিনেছিলেন তিনি। তার মৃত্যুর পর দু’বার এর মালিকানা বদল হয়েছে। তবে তাদের কেউই নাম নিবন্ধন বদলাননি! কারণ তারা চেয়েছেন, বাড়িটি এলভিসের নামেই থাকুক।”

মিডিয়ার মনোযোগ এড়াতে এ বাড়িতে বন্ধুদের নিয়ে আড্ডা দিতেন এলভিস প্রিসলি সার্কেল জি র‌্যাঞ্চের মোবাইল হোম ছিল মূলত ভক্তদের উন্মাদনা থেকে এলভিসের পালিয়ে বেড়ানোর জায়গা। মিডিয়ার মনোযোগ এড়াতে এই বাড়ি বেছে নিতেন এলভিস, তার স্ত্রী প্রিসিলা ও ‘মেম্ফিস মাফিয়া’ নামে তাদের একদল বন্ধু।

সোনার বাথরুম ষাটের দশকে বাড়িটি যেমন ছিল, সম্প্রতি বেশ যত্ন নিয়ে তেমন নিখুঁতভাবে সাজানো হয়েছে। সাদাসিধে ইন্টেরিয়র, বেশিরভাগ অংশ জুড়ে কাঠের দেয়াল, ছোট রান্নাঘর, সোনালি রঙা বিশ্রামের কক্ষ; সব যেন একইরকম আছে! এলভিস সোনা বেশ পছন্দ করতেন। তার বাড়ির সর্বত্র রয়েছে সোনালি আবহ। সব মিলিয়ে বাড়িটি যেন ‘এলভিস মিউজিয়াম’।

এলভিস প্রিসলি হাতমুখ ধোয়ার কাজ করতেন এখানে নিলামে ভাগ্যবান ক্রেতা শুধু বাড়িই নয়, সঙ্গে এলভিস স্বাক্ষরিত বাড়ির মূল দলিল পাবেন। ব্যক্তি ছাড়াও জাদুঘর কিংবা কোনও প্রতিষ্ঠান নিলামে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।

মোবাইল হোম ছাড়াও এলভিস প্রিসলির দুটি গাড়ি ও গ্রেসল্যান্ডের ট্রাভেলিং রেপ্লিকা।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বাইসাইকেলের দাম
বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বাইসাইকেলের দাম
দাম বাড়বে আমদানি করা পাঙাশ মাছের ফিলে
দাম বাড়বে আমদানি করা পাঙাশ মাছের ফিলে
কার্যত বন্ধ হরমুজ প্রণালি কেন ‘সম্পূর্ণ’ বন্ধের ঘোষণা দিলো ইরান
কী, কেন, কীভাবেকার্যত বন্ধ হরমুজ প্রণালি কেন ‘সম্পূর্ণ’ বন্ধের ঘোষণা দিলো ইরান
ঋণনির্ভরতার বাজেট: প্রবৃদ্ধি বনাম ঝুঁকির ভারসাম্য
ঋণনির্ভরতার বাজেট: প্রবৃদ্ধি বনাম ঝুঁকির ভারসাম্য
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত