পর্যটন শিল্পের বিকাশে মহাপরিকল্পনা প্রণয়ন করছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৮

শোভাযাত্রা শেষে বক্তব্য রাখছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, ‘পর্যটন শিল্পের বিকাশে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়ন করছে সরকার। এগুলো বাস্তবায়ন হলে পর্যটন খাত হবে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস।’ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বিশ্ব পর্যটন দিবসের শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

পর্যটনমন্ত্রীর কথায়, ‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অপার সৌন্দর্যের লীলাভূমি। এই সৌন্দর্যকে কাজে লাগিয়ে বাংলাদেশকে পৃথিবীর অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।’

এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, অতিরিক্ত সচিব মো. ইমরান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়র ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান বদরুজ্জামানসহ পর্যটন বিষয়ক বিভিন্ন সংগঠনের নেতারা।

শোভাযাত্রায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এর আগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা মৎস্যভবন থেকে শুরু হয়ে টিএসসিতে এসে শেষ হয়।

আজ বাংলাদেশসহ সারা বিশ্বে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘পর্যটন শিল্পের বিকাশে তথ্যপ্রযুক্তি’। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া মেলা, গোলটেবিল বৈঠক, চিত্রকর্ম প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হচ্ছে।

/সিএ/জেএইচ/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৯২ বছর পর নকআউট পর্বে মিশর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
৯২ বছর পর নকআউট পর্বে মিশর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
তৃণমূলে জোরদার প্রচারণা, কিন্তু প্রার্থী কেন ঘোষণা করছে না বিএনপি
তৃণমূলে জোরদার প্রচারণা, কিন্তু প্রার্থী কেন ঘোষণা করছে না বিএনপি
ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ৩
ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ৩
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা