বিমানের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৯, ২০:০৫ আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২০:০৫

বিমানের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ৪ জানুয়ারি। এর দুই দিন পরে চার যুগে পদার্পণকে উদযাপন করলো জাতীয় পতাকাবাহী এই সংস্থা। রবিবার (৬ জানুয়ারি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিমান প্রধান কার্যালয় বলাকা চত্বরে সাদা পায়রা ওড়ান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ। এর আগে জাতীয় পতাকা ও বিমান পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা যুদ্ধে আত্নদানকারী বিমানকর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলাকা’র শহীদ মিনারে ছিল পুষ্পস্তবক অর্পণ। এছাড়া দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে বিমান সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক লীগ নেতারা ছিলেন। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিমান পরিচালনা পর্ষদ সদস্যদের কাউকে দেখা যায়নি।

১৯৭২ সালের ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ালাইনসের যাত্রা শুরু হয়। বর্তমানে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা ১৩টি। এ বছর সেপ্টেম্বরে আরও দুটি বোয়িংয়ে তৈরি ৭৮৭-৮ ড্রিমলাইনার বহরে যুক্ত হবে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বিশ্বের সবচেয়ে বড় বিজনেস ক্লাস আনছে ব্রিটিশ এয়ারওয়েজ
উড়োজাহাজে টেক-অফ ও ল্যান্ডিংয়ের সময় আলো কমিয়ে দেওয়া হয় কেন?
বিমানে ওঠার পর মোবাইলে উড়োজাহাজ মোড চালু করতে বলা হয় কেন?
সর্বশেষ খবর
নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক
নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
জন্ম ও মৃত্যু সনদে নাগরিক ভোগান্তি, ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ
জন্ম ও মৃত্যু সনদে নাগরিক ভোগান্তি, ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’