ব্যাটারিচালিত দ্রুতগতির এয়ার ট্যাক্সি উন্মোচন করলো বেল

জার্নি ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৯, ১৯:০৭আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২০:৪০

ব্যাটারিচালিত দ্রুতগতির এয়ার ট্যাক্সি উন্মোচন করলো বেল ব্যাটারিচালিত নতুন একটি এয়ার ট্যাক্সির আকৃতি উন্মোচন করলো ৮০ বছরের পুরনো মার্কিন আকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেল। এর নাম রাখা হয়েছে ‘বেল নেক্সাস’। এটি লম্বালম্বি উড্ডয়ন ও অবতরণ করবে।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রযুক্তিগত উদ্ভাবনীর বৈশ্বিক আসর কনজ্যুমার ইলেক্ট্রনিক শোতে (সিইএস) বেলের নতুন এয়ার ট্যাক্সির প্রদর্শনী হয়েছে।

অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই আকাশযান নির্মাণে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি মাথায় রাখা হয়েছে। বেল নেক্সাস দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছে দেবে। ফলে যাতায়াতের জন্য এটি বেছে নিলে সময় বাঁচবে।

বেলের সভাপতি ও সিইও মিচ স্নাইডার জানান, নতুন এয়ার ট্যাক্সির নকশা তৈরি করেছেন তারাই। অনন্য নকশার সুবাদে বিশ্বে বেল নেক্সাসের সফল বিস্তার ঘটবে বলে আশাবাদী তিনি।

সূত্র: বেল ফ্লাইট

/জেএইচ/চেক/এমওএফ/
সম্পর্কিত
একটি ফ্লাইট কেন কখনও নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যায়
এয়ারপোর্ট কোডে কী থাকে? ওয়েস্ট পাম বিচে সেটিই প্রেসিডেন্টের আদ্যক্ষর
এয়ারবাস না বোয়িং, বাংলাদেশি যাত্রীরা কোন বিমানে বেশি ভ্রমণ করেন
সর্বশেষ খবর
মেঝে মোছার পরও দাগ থেকে যায়? পরিষ্কারের আগে করুন এই কাজ
মেঝে মোছার পরও দাগ থেকে যায়? পরিষ্কারের আগে করুন এই কাজ
মান ঠিক রেখে মাছের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী 
মান ঠিক রেখে মাছের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী 
ঝড়-বৃষ্টির দিনে ফ্লাইট বাতিল হলে কী করবেন
ঝড়-বৃষ্টির দিনে ফ্লাইট বাতিল হলে কী করবেন
ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী