ট্রাভেলগ

সবুজের রাজ্যে অতিথি পাখি ও পুতুলনাচ

মো. শাহিন রেজা
২১ জানুয়ারি ২০১৯, ০০:০০ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৬

সবুজের রাজ্যে অতিথি পাখি ও পুতুলনাচ শীতের সময়টাতে কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়ি। এর মধ্যে একদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক বড় ভাই বললেন, ৪৮তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পোসে বিভিন্ন অনুষ্ঠান হবে। পুতুলনাচও থাকবে জেনে মনে পড়ে গেলো শৈশব।
শিশুদের মুখে হাসি ফোটাতে পুতুলের জুড়ি নেই। বিনোদন মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে হাজার বছরের এই ঐতিহ্য। ভারতবর্ষ পুতুলনাচের আদিভূমি। বাংলাদেশেও পুতুলনাচের ইতিহাস অনেকদিনের। গ্রাম বাংলার ঐতিহ্য পুতুলনাচ দেশের সাংস্কৃতিক সম্পদ। আগেকার দিনে যাত্রাপালা, নাটক, পুতুলনাচ ছিল বিনোদনের অন্যতম মাধ্যম। কিন্তু কালের বিবর্তনে এগুলো হারিয়ে যেতে বসেছে।

সবুজের রাজ্যে অতিথি পাখি ও পুতুলনাচ সকালে আমরা উত্তরা থেকে রওনা হলাম জাবি’র উদ্দেশে। ডেইরি গেট দিয়ে ঢুকতেই চোখে পড়লো হর্নমুক্ত ক্যাম্পাস সংবলিত ব্যানার। ক্যাম্পাসকে শব্দদূষণমুক্ত ও অতিথি পাখিদের নিরাপত্তায় এই উদ্যোগ। ভাবলাম সকালের ক্যাম্পাস হেঁটে দেখবো। তাই শুরু করলাম হাঁটা। ডেইরি গেট থেকে কিছুদূর তাকাতেই চোখে পড়লো দেশের সর্বোচ্চ শহীদ মিনার। এরপর লন্ডন ব্রিজে অতিথি পাখিদের কিচিরমিচির শব্দে মনটা ভরে গেলো। ৯ বছর আগে ভর্তি পরীক্ষা দিতে প্রথম এই বিশ্ববিদ্যালয়ে আসি। তখন থেকেই আপন করেছিলাম ৭০০ একরের ধূলিকনা, লাল ইটের স্থাপনা ও সবুজের এই রাজ্যকে।

সবুজের রাজ্যে অতিথি পাখি ও পুতুলনাচ নাশতা সারলাম বটতলায়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন হলো। শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলাম দুপুর অবধি। পুতুলনাচ শুরু হবে বিকাল ৩টায়। এই জেনে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বেরিয়ে পড়লাম। ভ্যানগাড়িতে চড়ে বোটানিক্যাল গার্ডেন, প্রজাপতি পার্ক, সুইজারল্যান্ড দ্বীপ, শান্তিনিকেতনসহ বিভিন্ন জায়গায় প্রাণভরে সৌন্দর্য দেখলাম। বিকাল ৩টা বাজার আগেই মুক্তমঞ্চে এসে দেখি কানায় কানায় ভরে গেছে।

সবুজের রাজ্যে অতিথি পাখি ও পুতুলনাচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস-২০১৯ উপলক্ষে বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের (জাবি) প্রযোজনায় প্রদর্শিত হয়েছে দুটি নতুন গল্প— ‘গাধামি’ ও ‘কুজোবুড়ি’। ‘গাধামি’তে দেখানো হয়েছে শিয়াল বুদ্ধি করে কীভাবে বোকা বানিয়ে গাধাকে সিংহের খাবারের পরিণত করে। একসময় বুদ্ধির কৌশলে সিংহও বোকা বনে যায় শিয়ালের কাছে। ‘কুজোবুড়ি’ হলো বুদ্ধির জোরে কুজো বুড়ির নিজেকে বাঁচানোর গল্প।

সবুজের রাজ্যে অতিথি পাখি ও পুতুলনাচ পুতুল নাট্য গবেষণা ও উন্নযন কেন্দ্রের মূল উদ্দেশ্য দেশীয় পুতুল নাট্যকে বিশ্বের দরবারে তুলে ধরা। পুতুলনাট্য কেন্দ্র ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ৮টি গল্পের ৫১টি প্রদর্শনী করেছে। এছাড়া দুরন্ত টিভিতে ‘খাট্টামিঠা’ নামে ৫৭ পর্বের পুতুল নাটক প্রচারিত হয়েছে।

সবুজের রাজ্যে অতিথি পাখি ও পুতুলনাচ সন্ধ্যার আগ পর্যন্ত চলতে থাকে অনুষ্ঠান। সন্ধ্যার পর আমরা ক্যাম্পাসের বিভিন্ন ধরনের পিঠা দোকান ঘুরে ঘুরে দেখি। তেলে ভাজা, ভাপা, চিতই, পাটিসাপটা ও মাংসের পিঠা পাওয়া গেলো। সন্ধ্যায় লোকজ গানের সম্রাজ্ঞী মমতাজের পরিবেশনা উপভোগ করি কেন্দ্রীয় খেলার মাঠে। দিনভর জাবি’তে জমা হলো মধুর কিছু স্মৃতি।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কা প্রাণ গেল মা-ছেলের
মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কা প্রাণ গেল মা-ছেলের
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়