বাংলাদেশি পর্যটকদের ই-ভিসা সুবিধা দেবে মালয়েশিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ১৯:০০ আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৯:২৫

ট্যুরিজম মালয়েশিয়ার সঙ্গে সংশ্লিষ্টরা বাংলাদেশি পর্যটকদের ই-ভিসা সুবিধা দেবে মালয়েশিয়া। এর অংশ হিসেবে তিন মাসের বৈধতাসহ ৩০ দিনের জন্য একক-এন্ট্রি ভিসা পাবেন বাংলাদেশি পর্যটকরা। ফলে বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যটনে অগ্রগতি হবে। বুধবার (২০ মার্চ) বিকালে রাজধানীর বারিধারায় এক অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন মালয়েশিয়ার ট্যুরিজম প্রোমোশন বোর্ডের উপ-পরিচালক (সাউথ এশিয়া ইউনিট) রাজাদি রহিম।

বাংলাদেশ নিযুক্ত মালয়েশিয়ার কনস্যুলার জহুরি মোহাম্মাদ ইউসুস বলেন, ‘বাংলাদেশি পর্যটকদের মধ্যে আগ্রহ তৈরিতে কাজ করছে ট্যুরিজম মালয়েশিয়া। ২০১৯ সালে ১ লাখ ৫৪ হাজার ৬০০ বাংলাদেশি পর্যটককে স্বাগত জানানোর লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।’

জহুরি মোহাম্মাদ ইউসুসের দেওয়া তথ্যানুযায়ী, ২০১৮ সালে মোট ১ লাখ ৫০ হাজার ৫৪ জন বাংলাদেশি মালয়েশিয়ায় ভ্রমণ করেছিল। ২০১৭ সালে ১ লাখ ১১ হাজার ৮৩৬ জনের তুলনায় এই সংখ্যা ৩৪ দশমিক ২ শতাংশ বেশি।

অনুষ্ঠানে জানানো হয়— মালয়েশিয়া এয়ারলাইনস, এয়ার এশিয়া, মালিন্দো এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউ-এস বাংলা এয়ারলাইনস ও রিজেন্ট এয়ারওয়েজ প্রতি সপ্তাহে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ৬১টি ফ্লাইট পরিচালনা করছে।

এদিকে বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হতে যাওয়া তিন দিনের ঢাকা ট্র্যাভেল মার্টে অংশগ্রহণ করবে ট্যুরিজম মালয়েশিয়া। মালয়েশিয়ার দুটি ট্রাভেল এজেন্ট, একটি করে সরকারি সংস্থা, বিমান সংস্থা ও পর্যটন গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে পরিচিত ও সফল করতে পর্যটন মালয়েশিয়া থেকে বেশ কয়েকজন কর্মকর্তা অংশ নেবেন মেলায়। এর কৌশলগত অংশীদার হিসেবে থাকবে সানওয়ে হোটেল ও থিম পার্ক ট্যুরিজম মালয়েশিয়া। নতুন পর্যটন গন্তব্য হিসেবে সানওয়ে হোটেল, থিম পার্ক ও মেরিনা পুত্রাজায়াকে মেলার প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরা হবে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোনালদোর হতাশার রাতে পর্তুগালের জয়
রোনালদোর হতাশার রাতে পর্তুগালের জয়
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন