চেন্নাই রুটে যাত্রা শুরু করলো ইউএস-বাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৯, ১২:১৫ আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৩:০৭

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার চেন্নাই ফ্লাইট ঢাকা-চট্টগ্রাম-চেন্নাই রুটে ফ্লাইট চালু করলো ইউএস-বাংলা এয়ারলাইনস। রবিবার (৩১ মার্চ) সকাল ১০টা ৫৮ মিনিটে চট্টগ্রাম থেকে রওনা দেয় বোয়িং ৭৩৭-৮০০ সিরিজের একটি উড়োজাহাজ। এর বিএস২০৫ নম্বর ফ্লাইটে যাত্রী আছেন ১৫৮ জন। ভারতের চেন্নাইয়ে দুপুর ১২টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টা) এটি পৌঁছাবে। 

জানা গেছে, উদ্বোধনী ফ্লাইটে ঢাকা থেকে ৯৪ জন ও চট্টগ্রাম থেকে ৬২ যাত্রী নিয়ে চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা করে বেসরকারি এই বিমান সংস্থা। তারা প্রথম ফ্লাইট উড্ডয়নের আগে দোয়া পড়েন। বোয়িং ৭৩৭-৮০০ বিমানে রয়েছে মোট ১৬৪টি আসন। এর মধ্যে বিজনেস ক্লাস ৮টি ও ইকোনমি ক্লাস  ১৫৬টি।

ফিতা কাটছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক রবিবার ঢাকা থেকে সকাল ৯টা ১০ মিনিটে রওনা দেয় ফ্লাইটটি। এর আগে চেন্নাই রুটে ইউএস-বাংলার সরাসরি ফ্লাইট কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক, এনডিসি, পিএসসি। 

সপ্তাহে তিন দিন ঢাকা থেকে চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট থাকবে। প্রাথমিকভাবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল ৯টা ১০ মিনিটে আর চট্টগ্রাম থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশে ইউএস-বাংলার ফ্লাইট ছেড়ে যাবে। চেন্নাইয়ে স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে এটি পৌঁছাবে। এছাড়া চেন্নাই থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ইউএস-বাংলার ফ্লাইট ছেড়ে আসবে আর বিকাল ৪টা ৩০ মিনিটে চট্টগ্রাম ও সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে উড়োজাহাজটি।

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার চেন্নাই ফ্লাইট ঢাকা-চেন্নাই রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৫ হাজার ৪৩ টাকা ও রিটার্ন টিকিটের ভাড়া ২২ হাজার ৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-চেন্নাই রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৬ হাজার ৪৫ টাকা ও রিটার্ন টিকিটের ভাড়া ২৪ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।

প্রথম ফ্লাইট উড্ডয়নের আগে দোয়া পড়েন যাত্রীরা ইউএস-বাংলা এয়ারলাইনস চেন্নাইয়ে জনপ্রতি ৩৭ হাজার ৯৯০ টাকায় একটি হেলথ প্যাকেজ রেখেছে। এর মধ্যে আছে ঢাকা-চেন্নাই-ঢাকা এয়ার টিকিট, দুই জনের জন্য দুই রাত তিন দিন থাকার ব্যবস্থা। হেলথ প্যাকেজ ছাড়াও পর্যটকদের জন্য ন্যূনতম ৩২ হাজার ৪৯০ টাকায় দুই রাত তিন দিনের হলিডে প্যাকেজ রেখেছে ইউএস-বাংলা। এর মধ্যে রয়েছে ঢাকা-চেন্নাই-ঢাকা এয়ার টিকিট, দুই জনের জন্য দুই রাত তিন দিন থাকার ব্যবস্থা, সকালের নাশতা কমপ্লিমেন্টারি ও ফ্রি এয়ারপোর্ট পিক-আপ।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার চেন্নাই ফ্লাইট ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইনস। বর্তমানে তাদের বিমান বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ রয়েছে। এছাড়া বহরে যুক্ত হবে তিনটি এটিআর ৭২-৬০০।

দেশের অভ্যন্তরে সব বিমানবন্দর ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা থেকে সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এছাড়া চট্টগ্রাম থেকে মাস্কাট, দোহা আর কলকাতা রুটে এই বিমান সংস্থা যাত্রীসেবা দিচ্ছে।

* চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার চেন্নাই ফ্লাইটের ছবি তুলেছেন স্পটার ফাহিম রহমান।

আরও পড়ুন-

চেন্নাইয়ে ৩১ মার্চ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

 

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
উড়োজাহাজ বিধ্বস্ত হলে কী করবে বিমানবন্দর, চলে জরুরি প্রস্তুতির পরীক্ষা
দিল্লি-ওসাকা রুটে ফ্লাইট চালু করছে এয়ার ইন্ডিয়া
ইকোনমি ক্লাসে বেশি লেগরুম যেসব বিমান সংস্থায়
সর্বশেষ খবর
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক