পর্যটকদের জন্য বেন্ট পিরামিড খুলে দিলো মিসর

জার্নি ডেস্ক
১৪ জুলাই ২০১৯, ২০:৫১আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২০:৫১

বেন্ট পিরামিডের সামনে জনৈক পর্যটক মিসরের ঐতিহাসিক বেন্ট পিরামিড পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। রাজধানী কায়রো থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে এটি অবস্থিত। এর মাধ্যমে দেশটির পর্যটন শিল্পের উন্নয়নে বড়সড় পদক্ষেপ নেওয়া হলো।

বেন্ট পিরামিড দাশুরে খ্রিষ্টপূর্ব ২৬০০ সালে ফারাও স্নেফেরুর জন্য গড়ে তোলা হয় বেন্ট পিরামিড। তবে নরম পলি দিয়ে ৫৪ ডিগ্রি কোণে খাড়াভাবে তৈরি হয়েছিল এটি। এ কারণে এর দীর্ঘস্থায়িত্ব ও ধস নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল।
বেন্ট পিরামিড পরবর্তী সময়ে ১৪৭ ফুট ওপরের অংশ ৪৩ ডিগ্রি চ্যাপ্টা রেখে তা সমন্বয় করা হয়। কৌণিক আকৃতিটি উত্তর দিকে রেড পিরামিডের সোজা দিকগুলোর বিপরীতে।

বেন্ট পিরামিড ভ্রমণপ্রেমীরা এখন থেকে বেন্ট পিরামিডের উত্তরে একটি প্রবেশপথের মাধ্যমে ৭৯ মিটার সুড়ঙ্গ দিয়ে ভেতরে ঢুকতে পারবেন।

মিসরে আবিষ্কৃত মমি গত বছর থেকে দাশুরের পিরামিডগুলোতে চলতে থাকা খনন প্রক্রিয়া থেকে আবিষ্কৃত প্রাচীন মিসরের মমি, নানান রঙের মুখোশ ও বিভিন্ন সরঞ্জাম পর্যটকদের সামনে উপস্থাপন করেন প্রত্নতত্ত্ববিদরা।

মিসরে আবিষ্কৃত মমি মিসরে রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ একটি উৎস হলো পর্যটন।

সূত্র: বিবিসি

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সময়মতো রফতানি আয় দেশে না আনলে মিলবে না ইডিএফ সুবিধা
সময়মতো রফতানি আয় দেশে না আনলে মিলবে না ইডিএফ সুবিধা
উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের
উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের
টিভিতে আজকের খেলা (২৪ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ জুলাই, ২০২৬)
খুলনায় বাবা-মেয়ে হত্যা: ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল
খুলনায় বাবা-মেয়ে হত্যা: ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী