বিমানের ড্রিমলাইনার ‘গাঙচিল’ আসছে ২৫ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ০১:৪০আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০১:৫৬

 

ড্রিমলাইনার উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দেশে আসবে ২৫ জুলাই। উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে সরাসরি ওই দিন বিকালে বাংলাদেশে এসে পৌঁছাবে। উড়োজাহাজটির নাম রাখা হয়েছে ‘গাঙচিল’। এর মধ্যে দিয়ে বিমানবহরে ড্রিমলাইনারের সংখ্যা দাঁড়াবে তিনটি।

বিমান সূত্রে জানা গেছে, বিমানের চারটি ড্রিমলাইনার উড়োজাহাজের নাম পছন্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হলো—‘আকাশবীণা’, ‘হংসবলাকা’, ‘গাঙচিল’ ও ‘রাজহংস’। ‘আকাশবীণা’ ও ‘হংসবলাকা’ যাত্রী পরিবহন করছে।

জানা গেছে, উড়োজাহাজটি আনতে যুক্তরাষ্ট্রে বোয়িং এর অফিসে গিয়েছে বিমানের পরিকল্পনা বিভাগের পরিচালকের নেতৃত্বে ২৪ জনের একটি প্রতিনিধি দল। এ দলে রয়েছেন—বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, বিমান পরিচালনা পর্ষদের দু’জন সদস্য, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুই কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা, সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা, বিমানের ফ্লাইট সার্ভিস থেকে পাঁচ জন, ফ্লাইট অপারেশন থেকে তিন জন ও ইঞ্জিনিয়ার বিভাগের ছয় জন।

বিমান সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০০৮ সালে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য দুই দশমিক এক বিলিয়ন ইউএস ডলারের চুক্তি করে। ইতোমধ্যে বহরে যুক্ত হয়েছে আটটি বিমান। ‘গাঙচিল’ এর পর বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার আসবে সেপ্টম্বরে।

বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাদ হাসান জামিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই উড়োজাহাজ যুক্ত হলে বিভিন্ন রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো যাবে। এছাড়া বিমানের নতুন রুট চালু করা সম্ভব হবে।’

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭১টি আসন রয়েছে ড্রিমলাইনার ‘গাঙচিল’-এ। এর মধ্যে বিজনেস ক্লাস ২৪টি, ইকোনমি ক্লাস ২৪৭টি। বিজনেস ক্লাসের আসন ১৮০ ডিগ্রি পর্যন্ত ফ্ল্যাটবেড করা সম্ভব। টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম ড্রিমলাইনারে অন্য বিমানের তুলনায় ২০ শতাংশ কম জ্বালানির প্রয়োজন হয়।

ঘণ্টায় ৬৫০ কিলোমিটার বেগে উড়তে পারে ড্রিমলাইনার উড়োজাহাজ। জেনারেল ইলেক্ট্রিক (জিই) বিমানটির ইঞ্জিন প্রস্তুত করেছে। এটির উচ্চতা ৫৬ ফুট। দু’টি পাখার আয়তন ১৯৭ ফুট। মোট ওজন এক লাখ ১৭ হাজার ৬১৭ কিলোগ্রাম।

বহরে থাকা ড্রিমলাইনারগুলোর ইন ফ্লাইট এন্টারটেইনমেন্ট (আইএফই) সেবা দিতে প্যানাসনিক এভিওনিকস করপোরেশনের সঙ্গে চুক্তি করেছে বিমান। বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজগুলোর প্রতিটি আসনের সামনে প্যানাসনিকের এলইডিএস মনিটর আছে। ফ্লাইটে যাত্রীরা ৯টি টিভি চ্যানেল লাইভ দেখতে পারেন।

 

/সিএ/আইএ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি