পর্যটন শিল্পকে চাঙ্গা করতে ফ্রি ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

জার্নি ডেস্ক
০১ আগস্ট ২০১৯, ১৪:১৮ আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৪:৪৬

শ্রীলঙ্কা

পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে বিশ্বের প্রায় অর্ধশত দেশের ভ্রমণপ্রেমীদের এক মাসের ফ্রি ভিসা অন অ্যারাইভাল সুবিধা দিচ্ছে শ্রীলঙ্কা। দেশটির সরকার বুধবার (৩১ জুলাই) ঘোষণাটি দিয়েছে। আজ থেকে শুরু হয়ে এই সুবিধা কার্যকর থাকবে আগামী ছয় মাস।

শ্রীলঙ্কার পর্যটনমন্ত্রী জন অমরাতুঙ্গা জানান, পর্যটক কিংবা অন্য যেকোনও কাজে আসা ব্যক্তিরা ফ্রি ভিসা অন অ্যারাইভাল পাবেন অথবা অনলাইনে আবেদন করতে পারবেন। তিনি বলেন, ‘সরকারের আশা, এ উদ্যোগের ফলে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে। যদি তা না হয় তাহলে আমরা সুবিধাটি তুলে নেবো।’

ফ্রি ভিসা অন অ্যারাইভাল সুবিধা দেওয়ার কারণে শ্রীলঙ্কা সরকার ৪৩০ কোটি রুপি রাজস্ব থেকে বঞ্চিত হবে। সাধারণত একমাসের ট্যুরিস্ট ভিসার জন্য ৩৫ মার্কিন ডলার নিয়ে থাকে দেশটি। দক্ষিণ এশিয়ার ভ্রমণপ্রেমীরা অবশ্য ২০ মার্কিন ডলার দিয়ে শ্রীলঙ্কার ট্যুরিস্ট ভিসা পেয়ে থাকেন।

গত এপ্রিলে ইস্টার সানডেতে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি হোটেলে সাত আত্মঘাতীর বোমা হামলার ২৬৩ জনের প্রাণহানির ঘটনায় শ্রীলঙ্কার পর্যটনে নেতিবাচক প্রভাব পড়ে। এর মধ্যে ছিলেন চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ৪৫ জন।

ভয়াবহ হামলার পর অনেক পর্যটক আগেভাগে শ্রীলঙ্কা ছেড়েছেন। অনেকে তাদের হোটেলসহ অন্যান্য বুকিং বাতিল করেন। এ কারণে পর্যটন শিল্পে নেমে আসে স্থবিরতা। পর্যটনই দ্বীপরাষ্ট্রটির তৃতীয়-বৃহত্তম আয়ের উৎস। শ্রীলঙ্কার জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ আসে এই খাত থেকে। দেশটির প্রায় পাঁচ লাখ বাসিন্দা সরাসরি ও ২০ লাখ মানুষ পরোক্ষভাবে পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত।

সরকারি তথ্যানুযায়ী, এ বছরের জুলাইয়ে গত বছরের তুলনায় পর্যটক সংখ্যা কমেছে ৪৫ শতাংশ। যদিও জুন মাসে ৬৩ হাজার ৭২ জন বিদেশি বেড়াতে এলেও জুলাইয়ে তা বেড়ে হয়েছে ১ লাখ ১৭ হাজার। ধারণা করা হচ্ছে, এ বছর সরকার পর্যটন থেকে ৫০০ কোটি মার্কিন ডলার প্রত্যাশা করলেও ৩৭০ কোটি মার্কিন ডলার রাজস্ব পাওয়া যাবে।

পর্যটনের বিকাশে শ্রীলঙ্কা সরকার আরও কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে ছয় মাসের জন্য এয়ারলাইন গ্রাউন্ড চার্জ, উড়োজাহাজের জ্বালানির দাম ও উড্ডয়ন (ডিপারচার) ফি কমিয়ে আনা। এছাড়া পর্যটন ব্যবসার ঋণের কিস্তি পরিশোধ একবছরের জন্য স্থগিত রাখার পাশাপাশি নতুন ঋণে সুদের হার হ্রাস করা হয়েছে। হোটেলগুলো ৬০ শতাংশ ছাড়ে আকর্ষণীয় প্যাকেজ দিচ্ছে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে আশ্বস্ত করেছেন, তাদের দেশ এখন পর্যটকদের জন্য নিরাপদ। শ্রীলঙ্কায় এখন নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। তিনি বলেন, ভ্রমণের বেলায় শ্রীলঙ্কাকে মানুষের জন্য নিরাপদ হিসেবে তুলে ধরছি আমরা। একইসঙ্গে তাদের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছে যা অনেকদিন মেলেনি।’

২০১৮ সালে ২৩ লাখ পর্যটক শ্রীলঙ্কায় বেড়িয়েছেন। তাদের জন্য প্রতি সপ্তাহে ২৯টি বিমান সংস্থা ৩০০টি ফ্লাইট পরিচালনা করে থাকে। কিন্তু ভয়াবহ বোমা হামলার পর সপ্তাহে ৪১টি ফ্লাইট বাতিল হয়েছিল। সব মিলিয়ে আট হাজার যাত্রীর আসন শূন্য দেখা গেছে।

সূত্র: এবিসি নিউজ

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
মানসিক স্বাস্থ্যসেবায় নিরাপত্তা-অধিকার নিশ্চিতে নতুন ফোরাম
মানসিক স্বাস্থ্যসেবায় নিরাপত্তা-অধিকার নিশ্চিতে নতুন ফোরাম
বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারণ চান রাষ্ট্রপতি
বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারণ চান রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ