মহাস্থানগড়ে পর্যটকদের সেবায় ট্যুরিস্ট পুলিশের হেল্পডেস্ক

বগুড়া প্রতিনিধি
১২ আগস্ট ২০১৯, ০৯:৪১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১২

মহাস্থানগড় ঈদুল আজহায় বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও অন্যান্য সহযোগিতায় ট্যুরিস্ট পুলিশ হেল্পডেস্ক চালু করেছে। একজন ইন্সপেক্টরের নেতৃত্বে ২৩ সদস্যের ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের সহযোগিতা করার পাশাপাশি সেখানে টহল দেবে।

ট্যুরিস্ট পুলিশ বগুড়া জোনের ইন্সপেক্টর অলিভ মাহমুদ জানান, মহাস্থানগড়ে আসা পর্যটকদের সার্বিক সহযোগিতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ আগস্ট হেল্পডেস্কের উদ্বোধন করা হয়েছে। আগামী ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের কার্যক্রম চালু থাকবে। হেল্পডেস্কে একজন সহকারী পরিদর্শক (এসআই) ও দু’জন সদস্য থাকবেন। এছাড়া অন্যরা দর্শনীয় স্থানগুলোতে টহল দেবেন তারা।
তবে মহাস্থানগড়ে গত কয়েকদিন পর্যটক সংখ্যা খুব কম ছিল। আশা করা হচ্ছে, ঈদের দিন থেকে তাদের উপস্থিতি বাড়বে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হেল্পডেস্কে সশরীরে না এসেও ০১৭৬৯-৬৯৩০৫১ নম্বরে কল করে সেবা পাওয়া যাবে। বছরের অন্যান্য সময়েও পর্যটকরা প্রয়োজনে ওই নম্বরে ফোন করে সেবা নিতে পারবেন।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ট্যুরিস্ট পুলিশ বগুড়া জোনের কার্যক্রম শুরু হয়।

/এসটি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অভিনেত্রী শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল’
‘অভিনেত্রী শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল’
মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি
মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি
মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া উন্নয়ন সম্ভব নয়: শাহে আলম
মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া উন্নয়ন সম্ভব নয়: শাহে আলম
৩২০ জন অপহরণের শিকার, বাহারছড়া কি আরেক ‘জঙ্গল সলিমপুর’
৩২০ জন অপহরণের শিকার, বাহারছড়া কি আরেক ‘জঙ্গল সলিমপুর’
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি