বিজনেস ক্লাসের টিকিটে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে রিজেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৯, ০৮:০০আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০৮:০০

রিজেন্ট এয়ারওয়েজের উড়োজাহাজ (ছবি: মীর রিদোয়ান সাঈদ) রিজেন্ট এয়ারওয়েজের বিজনেস ক্লাস আসনে ভ্রমণ করতে আগ্রহীদের ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। তিনটি আন্তর্জাতিক ও দুটি অভ্যন্তরীণ গন্তব্যের টিকিটে এই সুবিধা পাওয়া যাচ্ছে। মঙ্গলবার (১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে বেসরকারি এই বিমান সংস্থা।

জানা যায়, ছাড়ের পর সব ট্যাক্সসহ ঢাকা থেকে চট্টগ্রাম একমুখী (ওয়ান ওয়ে) ৫ হাজার ৪৯৯ টাকা ও রাউন্ড ট্রিপ ১০ হাজার ৯৯৮ টাকা, কক্সবাজার একমুখী ৫ হাজার ৯৯৯ টাকা ও রাউন্ড ট্রিপ ১১ হাজার ৯৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা ও কলকাতা এবং কক্সবাজার থেকে ঢাকা রুটে ছাড়ে একমুখীর মতোই ভাড়ায় টিকিট পাওয়া যাবে।

আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে ছাড় দিয়ে কলকাতা একমুখী ৭ হাজার ৯৯৯ টাকা ও রাউন্ড ট্রিপ ১৪ হাজার ৯৯৯ টাকা, কুয়ালালামপুর একমুখী ২৬ হাজার ৯৯৯ ও রাউন্ড ট্রিপ ৩৯ হাজার ৯৯৯ এবং সিঙ্গাপুর একমুখী ৩২ হাজার ৯৯৯ ও রাউন্ড ট্রিপ ৪৯ হাজার ৯৯৯ টাকা।

সপ্তাহব্যাপী এই অফার পেতে আগামী ৭ অক্টোবরের মধ্যে টিকিট কিনতে হবে। আর ভ্রমণ করতে হবে ৩১ অক্টোবরের মধ্যে। রিজেন্টের দেশব্যাপী বিক্রয় কেন্দ্র ও ট্রাভেল এজেন্ট থেকে মূল্যছাড়ে টিকিট কেনা যাবে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
‘দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত’
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
সর্বশেষ খবর
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু