সোনাক্ষীর লাগেজ ভেঙে দিলো ইন্ডিগো!

জার্নি ডেস্ক
০৫ নভেম্বর ২০১৯, ১৫:২৬আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৫:২৯

লাগেজ ও সোনাক্ষী আকাশপথে ভ্রমণ সবসময় সুখকর হয় না। বিশেষ করে লাগেজ নিয়ে সাধারণ মানুষের মতো তারকারাও তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন।
এবার বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা জানালেন, তার একটি লাগেজ ভেঙে গেছে। ভারতের বাজেট এয়ারলাইন ইন্ডিগোর একটি ফ্লাইট থেকে নামার পর এমন পরিস্থিতিতে পড়ে খুব বিরক্ত তিনি।

টুইটারে ভারতের এই বাজেট এয়ারলাইনের সমালোচনা করেছেন সোনাক্ষী। একইসঙ্গে জুড়ে দিয়েছেন একটি ভিডিও। এতে তিনি দেখিয়েছেন, স্যুটকেসের ওপরের ও পাশের দুটি হাতল আর নিচে একটি চাকা পুরো ভাঙা।

ভিডিওতে সোনাক্ষী বলেন, ‘আজ (গত ৩ নভেম্বর) ইন্ডিগোর ফ্লাইটে ওঠার সময় পুরোপুরি ভালো একটি স্যুটকেস এনেছিলাম। কিন্তু পরে দেখি দুটি হাতল ভাঙা আর একটি চাকা নেই।’ এরপর ইন্ডিগো কর্তৃপক্ষকে তীর্যকভাবে তিনি বলেন, ‘ইন্ডিগোর কর্মীদের ধন্যবাদ!’ এরপর লাগেজ প্রতিষ্ঠান স্যামসোনাইটের উদ্দেশে ৩২ বছর বয়সী এই তারকা বলেন, ‘খুবই দুঃখিত স্যামসোনাইট, ইন্ডিগোতে তুমিও টিকে থাকতে পারলে না!’

সোনাক্ষীর টুইট দেখেই ইন্ডিগো কর্তৃপক্ষ উত্তর দিতে দেরি করেনি। তাদের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘সোনাক্ষী, আমাদের সঙ্গে সংযোগের জন্য ধন্যবাদ। লাগেজটির জন্য আমরা সত্যিই দুঃখিত। আপনার আগামী ছবিগুলোর জন্য শুভকামনা রইলো। আশা করি, শিগগিরই আমাদের দেখা হবে।’

সোনাক্ষীর ভিডিওটি দেখে টুইটার ব্যবহারকারীদের অনেকে তার প্রতি সমর্থন জানিয়েছেন। ইন্ডিগোর সঙ্গে একইরকম অভিজ্ঞতার বর্ণনাও দেন কয়েকজন। কেউ কেউ তাদের ক্ষতিগ্রস্ত লাগেজের ছবি পোস্ট করেছেন।

/জেএইচ/
সম্পর্কিত
ট্রিলিয়ন ডলারের দেশে রূপান্তরে এভিয়েশন খাতকে শক্তিশালী করা হচ্ছে: বিমানমন্ত্রী
ইন্ডিগোর কেবিন ক্রুরা যত বেতন পান
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র থেকে এলো গানভরের প্রথম এলএনজি কার্গো
যুক্তরাষ্ট্র থেকে এলো গানভরের প্রথম এলএনজি কার্গো
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখানোর অভিযোগ, রাজশাহী শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি
বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখানোর অভিযোগ, রাজশাহী শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি
গোয়েন্দা ব্যর্থতায় পুলিশের ওপর বাড়তি চাপ
গোয়েন্দা ব্যর্থতায় পুলিশের ওপর বাড়তি চাপ
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম