১৬ ডিসেম্বর ১৬ টাকায় বিমান টিকিট!

জার্নি রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৯, ২০:৩২ আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২০:৩৬

১৬ ডিসেম্বর ১৬ টাকায় বিমান টিকিট! মহান বিজয় দিবসে মাত্র ১৬ টাকায় এয়ার টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে অনলাইন টিকিট এজেন্সি ২৪ টিকিট ডটকম। আগামী ১৬ ডিসেম্বর সারাদিন ২৪ ঘণ্টার জন্য পাওয়া যাবে ‘বিজয় উল্লাস অফার’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু অভ্যন্তরীণ রুটে এয়ার টিকিট কেনার ক্ষেত্রে প্রতি ১৬ জনের একজন ১৬ টাকায় টিকিট কিনতে পারবেন। বিকাশ, ডিমানি, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনআরবি ব্যাংক, ইবিএল, লংকা-বাংলাসহ আরও কিছু আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য থাকছে এই সুযোগ।

এবারের ১৬ ডিসেম্বর বিক্রি হওয়া মোট টিকিটের প্রতি ১৬ জনের মধ্যে একজন ভাগ্যবান ক্রেতা ১৬ টাকা বাদে অবশিষ্ট টাকা ফেরত পাবেন। একজন ক্রেতা যত খুশি টিকিট কিনতে পারবেন ও একাধিকবার বিজয়ী হওয়ার সুযোগ রয়েছে।

বিজয় দিবসে ১৬ টাকায় বিমান টিকিট বিক্রির পাশাপাশি নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক রুটে বেস ফেয়ারের ওপর বিশেষ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে তাদের ওয়েবসাইটে (www.24tkt.com)।

২৪ টিকিট ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘১৬ ডিসেম্বরকে রাঙিয়ে তুলতে ‘বিজয় উল্লাস অফার’ ঘোষণা করা হয়েছে। অনলাইনে এয়ার টিকিট ক্রয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে আমরা এই অভিনব পদ্ধতি বেছে নিয়েছি। বিজয় দিবসে ২৪ ঘণ্টায় আমরা ১৬০০ গ্রাহককে ১৬ টাকায় এয়ার টিকিট দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।’

২৪ টিকেট ডটকম হলো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ব্যবসায়ী প্রতিষ্ঠান বিডি ট্যুরিস্টের সহযোগী প্রতিষ্ঠান।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
ধূমপান নিষিদ্ধ, তবু বিমানে কেন থাকে অ্যাশট্রে?
স্কাইট্র্যাক্সের ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইন্স’ তালিকায় ইউএস-বাংলা
সর্বশেষ খবর
মালয়েশিয়ার আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবির শিক্ষার্থী
মালয়েশিয়ার আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবির শিক্ষার্থী
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন বিশিষ্টজনেরা
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন বিশিষ্টজনেরা
ভোটার তালিকা পরিবর্তন, যে নির্দেশ দিলো নির্বাচন কমিশন
ভোটার তালিকা পরিবর্তন, যে নির্দেশ দিলো নির্বাচন কমিশন
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান