ব্যাংককের ওশেন ওয়ার্ল্ড: এক অদ্ভুত নীলাভ জগৎ (ভিডিও)

শেরিফ আল সায়ার
০৯ জানুয়ারি ২০২০, ০৯:০০আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০৯:১৪

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে সি লাইফ ওশেন ওয়ার্ল্ড। এর আরেক নাম সিয়াম ওশেন ওয়ার্ল্ড। রহস্যময় সমুদ্রের তলদেশে না গিয়েও সেই স্বাদ নেওয়ার সব ব্যবস্থা রয়েছে এতে। 

সিয়াম প্যারাগন শপিং মলের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়েছে সি লাইফ। এখানে নীলাভ আলোয় মনে হবে হয়তো সমুদ্রের নিচেই হেঁটে চলেছেন! 

সমুদ্রের অধিকাংশ মাছ, প্রাণী, কচ্ছপ, হাঙর, অক্টোপাস, জেলিফিশ, পাইথন, গ্রিন স্নেক সংরক্ষিত রয়েছে এই অ্যাকুরিয়ামে। এমনকি চোখে পড়বে পেঙ্গুইন।

বিভিন্ন জোনে ভাগ করে সমুদ্র উপভোগ করতে পারেন পর্যটকরা। ওশেইন টানেল দিয়ে যাওয়ার সময় চারপাশে ঘুরতে থাকবে অসংখ্য সামুদ্রিক মাছ ও ছোটবড় হাঙর। পর্যটকরা চাইলে বাড়তি টাকা খরচ করে বিরাট এই অ্যাক্যুরিয়ামে নেমে হাঙরকে সঙ্গে রেখে ছবি তুলতে পারবেন।

নীলাভ এই জগতে হারিয়ে যেতে মন চাইবে ছোটবড় সবার। শিশু-কিশোরদের মধ্যেই সি লাইফ বেশি জনপ্রিয়

জনপ্রতি টিকিটের মূল্য কমপক্ষে ৭০০ বাথ (২১০০ টাকা)। স্থানীয় এজেন্টদের মাধ্যমে কাটলে কম দামে পাওয়া যায় টিকিট। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে সি লাইফ। তবে রাত ৮টা পর্যন্ত ঢোকা যায়।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্স-আপ হয়ে নকআউটে পর্তুগাল 
কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্স-আপ হয়ে নকআউটে পর্তুগাল 
মেসিকে বেঞ্চে রেখেই নামছে আর্জেন্টিনা 
মেসিকে বেঞ্চে রেখেই নামছে আর্জেন্টিনা 
দেশব্যাপী ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন আজ
দেশব্যাপী ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন আজ
৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা, এবার ‘হিট ডোমের’ সতর্কতা
৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা, এবার ‘হিট ডোমের’ সতর্কতা
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি