যেভাবে তৈরি করবেন আমলকীর তেল

লাইফস্টাইল ডেস্ক
২০ অক্টোবর ২০১৬, ১২:১৭আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৩:২৭
image

আমলকীতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আমলকীর তেল নিয়মিত ব্যবহার করলে শুধু চুল পড়াই বন্ধ হয় না, পাশাপাশি চুল হয় ঝলমলে। খুশকি দূর করলেও আমলকীর তেলের জুড়ি নেই।

আমলকীর তেল
চুলের যত্নে ঘরেই তৈরি করে নিতে পারেন আমলকীর তেল। জেনে নিন কীভাবে তৈরি করবেন-



যা যা লাগবে
আমলকী
নারিকেল তেল
অলিভ অয়েল

যেভাবে তৈরি করবেন
কয়েকটি তাজা আমলকী থেকে বিচি বের করে নিন। আমলকীর টুকরা গ্রিন্ড করে রস বের করুন।

আমলকী গ্রিন্ড করে নিন

আমলকীর রসের সঙ্গে নারিকেল তেল মেশান একটি পাত্রে ২ ভাগ আমলকীর রসের সঙ্গে ১ ভাগ নারিকেল তেল মেশান। সামান্য অলিভ অয়েল মেশাতে পারেন। তবে তেলের পরিমাণ যেন আমলকীর রসের চাইতে বেশি না হয় সেদিকে লক্ষ রাখবেন। মিশ্রণটি চুলায় মাঝারি আঁচে রাখুন ৫ থেকে ১০ মিনিট।

চুলা থেকে তেল নামিয়ে ঠাণ্ডা করুন তেল নামিয়ে ঠাণ্ডা করুন। ছেঁকে বোতলে সংরক্ষণ করুন আমলকীর তেল।

ছেঁকে বোতলে সংরক্ষণ করুন

আমলকীর তেলের উপকারিতা

চুলের যত্নে আমলকীর তেল

  • গোসল করার ৪৫ মিনিট আগে আমলকীর তেল মাথার তালুতে ম্যাসাজ করুন। এটি চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে।
  • অকালে চুল পাকা রোধ করে ভেষজ এ তেল।
  • ১ কাপ পানিতে ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার, ১ চা চামচ মধু ও ১০ ফোঁটা আমলকীর তেল মেশান। শ্যাম্পু করার পর দ্রবণটি দিয়ে চুল ধুয়ে নিন। মাথার তালু ম্যাসাজ করুন ৫ মিনিট। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন চুল।
  • নিয়মিত আমলকীর তেল ম্যাসাজ করলে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে ও চুলের বৃদ্ধি দ্রুত হয়।
  • মাথার ত্বকের চুলকানি দূর করে আমলকীর তেল।
  • চুলে ঝলমলে ভাব আনতে আমলকীর তেল কুসুম গরম করে মাথার তালুতে ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

/এনএ/

সম্পর্কিত
ভারী মেকআপ নয়, যে ফিটনেস মন্ত্রে অপরূপ সাই পল্লবী
ত্বকের জেল্লা ধরে রাখতে ঘরেই বানান ভিটামিন-সি ফেস মাস্ক
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ত্বকের যত্ন নেবেন যেভাবে
সর্বশেষ খবর
নেতানিয়াহুর সঙ্গে মোদির ফোনালাপ, আলোচনায় পশ্চিম এশিয়া
নেতানিয়াহুর সঙ্গে মোদির ফোনালাপ, আলোচনায় পশ্চিম এশিয়া
বোনের বিয়ে খেয়ে বাড়ি ফেরা হলো না নুরের
বোনের বিয়ে খেয়ে বাড়ি ফেরা হলো না নুরের
যে বাংলোয় জন্ম নিয়েছিল সুর, এখন সেখানে স্বাদের আয়োজন
যে বাংলোয় জন্ম নিয়েছিল সুর, এখন সেখানে স্বাদের আয়োজন
ইন্টার্নশিপ না থিসিস, কোন পথটি আপনার ক্যারিয়ারের জন্য উপযুক্ত?
ইন্টার্নশিপ না থিসিস, কোন পথটি আপনার ক্যারিয়ারের জন্য উপযুক্ত?
সর্বাধিক পঠিত
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী