টাটকা বাজারের জন্য ৩০০ ফিটে

হাসনাত নাঈম
২২ জানুয়ারি ২০১৭, ১৬:১০আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৬:২২

বাজারে প্রবেশ মুখ ব্যস্ত শহরের এই ব্যস্ততম যান্ত্রিক পরিবেশ থেকে সবাই মুক্তি পেতে চায়। শান্তির উদ্দেশ্যে কেউ যায় দূর থেকে বহু দূরে। কেউ শান্তি খুজেঁ শহরের নিকটবর্তী কোথাও। দিন শেষে আবার ফিরতে হয় চিরচেনা এই যান্ত্রিক শহরেই।

নির্মল প্রাকৃতিক পরিবেশে ঘুরতে পছন্দ করে সবাই। যদি সাথে থাকে প্রিয়জন, তবে সময়টা কাটে আরো মধুর। বর্তমান সময়ে এমনই নির্মল প্রাকৃতিক পরিবেশে চমৎকার আড্ডা দেওয়ার জায়গা হচ্ছে ৩০০ ফিট বাজার। যেখানে শুধু আড্ডা নয়, ফেরার পথে বাসার গুরুত্বপূর্ণ বাজারের কাজটিও সারতে পারবেন অনায়াসে।

সবজি বাজার

রাজধানীর কুড়িল চৌরাস্তা থেকে মাত্র ছ’কিলোমিটারের পথ।  কুড়িল চৌরাস্তা থেকে কাঞ্চন ব্রিজের দিকে এগিয়ে বালু ব্রিজের পাশে ৩০০ ফিট বাজার। এখানে আছে একটি চমৎকার বাজার। বাজারের চারপাশ জুড়ে রয়েছে বেশ কয়েকটি খাবার হোটেল। দূর-দূরান্ত থেকে আগতরা যেমন এখানে বিশ্রাম নিতে গাড়ি থামায়, তেমনি বন্ধের দিনগুলোতে বিনোদন কেন্দ্র হয়ে ওঠে নগরবাসীর। থাকে সারি সারি গাড়ির লাইন।

মাছ বাজার

বাজারটি মূলত গড়ে উঠেছে স্থানীয়দের প্রচেষ্টায়। বাজারের সকল পণ্যের উৎস প্রায় তাদের নিজেদের উৎপাদিত ক্ষেত থেকে। কিছু পণ্য প্রয়োজন বসত আমদানী করতে হয় বাইরের বাজারগুলো থেকে। কাঁচাবাজারের সকল পণ্যই প্রায় টাটকা পাবেন। দেখলেই মনে হবে এই বুঝি ক্ষেত থেকে তুলে আনা হয়েছে। সত্যিই তাই। এখানে সকল পণ্যের দাম নগরীরর বাজার গুলোর তুলনায় অনেক কম।

নিজস্ব বাগানের সবজি

 বাজারে পাবেন টাটকা শাক-সবজি।রয়েছে বেশ কয়েকটি ফলের দোকানও। মাছের বাজারে পাবেন, সামুদ্রিক মাছ, রুই-কাতলের মত বড় তাজা মাছ ও অন্যান্য মাছ। আছে খাসি ও গরুর মাংস। দেশি মুরগীও পাবেন এখানে সরাসরি গৃহস্থের হাত থেকে। পাবেন দেশি মুরগির ডিম ও হাসেঁর ডিমও।

পেঁয়াজ, আলু, আদা সবই পাওয়া যাবে এখানে

বাজারে রয়েছে বেশ কয়েকটি মিষ্টির দোকান। এখানে পাবেন বালিশ মিষ্টি, কালোজাম, রসগোল্লা, আমিত্তি, জিলাপি সহ বেশ কয়েক পদের মিষ্টি। এখানে পাবেন ধোঁয়া উঠা গরম মিষ্টির স্বাদ। বাজারে আরো পাবেন, বিভিন্ন পদের গজা, নিমকি, মুড়ি ও চিড়ার মোয়া। বাজারে এক কোনায় আছে রকমারি আচারের দোকান। ভিন্ন স্বাদের ও বিভিন্ন ফলের আচারের দোকানও পাবেন এখানে।

প্রতিদিন সকালেই ভিড় জমায় লোকেরা

তো আর দেরি কেন? সময় করে প্রিয়জনের হাতটি ধরে আপনিও বেরিয়ে পড়ুন ৩০০ ফিট বাজারের উদ্দেশ্যে। ঘুরে আসুন অসাধারণ এক গ্রামীণ পরিবেশ থেকে।

গোশতের দোকান

দেশি ফলের সমাহার

গরম গরম মিষ্টি

ঘরে পালা হাস-মুরগী

কুমড়ো ফুল কিনছেন ক্রেতা

 

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব মোটরসাইকেল দিবসে রাজধানীতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের র‌্যালি
বিশ্ব মোটরসাইকেল দিবসে রাজধানীতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের র‌্যালি
কর আপিলেট ট্রাইব্যুনালে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
কর আপিলেট ট্রাইব্যুনালে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান