সড়কপথে ভুটান যাবেন?

নওরিন আক্তার
৩০ অক্টোবর ২০১৭, ১৭:০০ আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৭:১৮
image

পাহাড় আর সবুজের অপরূপ ভুটান থেকে ঘুরে আসতে পারেন সড়কপথেই। এজন্য সবার আগে আপনাকে নিতে হবে ট্রানজিট ভিসা। সাধারণত ১৫ দিনের ট্রানজিট ভিসা পাওয়া যায় একবারে। এই সময়ের মধ্যেই ভারতের সড়ক ব্যবহার করে যাওয়া ও আসা যাবে।
ট্রানজিট ভিসা নিয়ে সোজা চলে যান বুড়িমারি বর্ডারে। বাংলাদেশের ইমিগ্রেশনের কাজ সেরে চ্যাংড়াবান্ধা যেতে হবে। সেখানেও রয়েছে বেশকিছু ফর্মালিটি। চ্যাংড়াবান্ধা থেকে আপনাকে যেতে হবে জয়গাঁও বর্ডার। ট্যাক্সিতে চলে যেতে পারেন। সময় লাগবে দেড় ঘণ্টার মতো। ট্যাক্সিতে ৪০০ রুপি মতো খরচ পড়বে জনপ্রতি। রিসার্ভ যেতে চাইলে সেটা হয়ে যাবে দেড় থেকে দুই হাজার রুপির মতো। চাইলে বাসেও যেতে পারেন। সেক্ষেত্রে খরচ কমে আসবে অনেকটাই। জয়গাঁও ইমিগ্রেশনের কাজ সেরে আপনাকে হেঁটেই ঢুকতে হবে ভুটান। জয়গাঁও এর ওপারেই ফুন্টসোলিং। এখানেই আপনাকে অন অ্যারাইভাল ভিসা দেবে ভুটান। ব্যস! এবার নিশ্চিন্তে ভুটান ঘোরার পালা।

ফুন্টসোলিং বর্ডার
সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ থেকে রাতে রওনা দিয়ে পরদিন দুপুরেই পৌঁছে যাবেন ভুটানে। চাইলে সেদিন ফুন্টসোলিং থেকে যেতে পারেন। মোটামুটি কম খরচেই মিলবে ভালো হোটেল। জনপ্রতি ১ থেকে দেড় হাজার টাকায় থাকা এবং খাওয়ার ভালো ব্যবস্থা রয়েছে ফুন্টসোলিংয়ে। হাতে সময় বেশি না থাকলে সেদিন ফুন্টসোলিং না থেকে চলে যান পারো অথবা থিম্পুতে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে পারো কিংবা থিম্পু যেতে আপনার সময় লাগবে সাত থেকে আট ঘণ্টা। তবে হাতে সময় থাকলে একদিন থেকে ছোট্ট শহর ফুন্টসোলিং ঘুরে দেখতে ভুলবেন না। সুন্দর সাজানো গোছানো শহরের পাশ দিয়ে রয়েছে চলেছে নদী।

চলতি পথে এমনই মনোরম সব দৃশ্য চোখে পড়বে
কম খরচে পারো অথবা থিম্পু যেতে চাইলে বাসই ভরসা। সেক্ষেত্রে আগের দিন টিকিট করে রাখুন। ট্যাক্সি নিয়েও চলে যেতে পারেন। পারোতে থাকার খুব ভালো ব্যবস্থা রয়েছে। পারোতে গেলে টাইগার্স নেস্ট ও পারো জং দেখতে ভুলবেন না। পারো এয়ারপোর্টও মুগ্ধ করবে আপনাকে। পারো খুবই শান্ত ও আরামদায়ক একটি শহর।

পারো শহরের ভোর

টাইগার্স নেস্ট
পারো থেকে থিম্পু যেতে দুই ঘণ্টার মতো সময় লাগবে। থিম্পু ভুটানের রাজধানী। পারোর তুলনায় তাই এখানে ব্যস্ততা একটু বেশি। বুদ্ধ পয়েন্ট, রাজার বাড়িসহ বেশকিছু দৃষ্টিনন্দন জায়গা রয়েছে এখানে। থিম্পু ঘুরে দেখতে একদিনই যথেষ্ট।

আপেল বাগান মিলবে রাস্তায় রাস্তায়

আকাশছোঁয়া সব পাহাড়
ডিসেম্বরের দিকে ভুটান ভ্রমণের পরিকল্পনা থাকলে চেলালা পাস ও দোচালা পাস ঘুরে আসতে ভুলবেন না। ভাগ্য সহায় থাকলে এখানে পেয়ে যাবেন বরফ। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত বরফ পড়ে এখানে।   

সাজানো গোছানো পারো শহর
দলে ভারি হলে ফুন্টসোলিং থেকে একবারে মাইক্রোবাস অথবা গাড়ি ভাড়া করে নিয়ে পুরো ভুটান ঘুরে ফিরতে পারবেন। থিম্পু, পারো ঘুরে আবার ফুন্টসোলিং পৌঁছতে ১৫ থেকে ২০ হাজার টাকা গুনতে হতে পারে আপনাকে।  

বুদ্ধ পয়েন্ট

জেনে নিন

  • ভুটানের সড়কপথের সৌন্দর্য অসাধারণ। তাই ফুন্টসোলিং থেকে পারো অথবা থিম্পু যেতে চাইলে দিনের আলো থাকতে থাকতেই চলে যান। আকাশছোঁয়া পাহাড়, সবুজ ও ছন্নছাড়া মেঘ মুগ্ধ করবে আপনাকে।  
  • চ্যাংড়াবান্ধা বর্ডারে টাকা থেকে রুপি করে নিতে পারবেন।
  • সঙ্গে কয়েক কপি পাসপোর্ট সাইজ ছবি ও পাসপোর্টের ফটোকপি রাখবেন।
  • ইংরেজি অথবা হিন্দি জানা থাকলে ভুটানবাসীদের সঙ্গে খুব স্বাচ্ছন্দ্যেই যোগাযোগ করতে পারবেন।       
/এনএ/
সম্পর্কিত
বাংলাদেশের পর্যটনকেন্দ্রে ‘ওভারট্যুরিজম’ কতটা সমস্যা হয়ে উঠছে
প্লাস্টিকমুক্ত ভ্রমণ কেন জরুরি, কীভাবে শুরু করবেন
জানেন নাকি তুরস্কের গোবেকলি তেপে কী
সর্বশেষ খবর
ইউএনও-ওসির কঠোর অবস্থান, চাঁদাবাজির ৪ লাখ ফেরত দিলেন ছাত্রদল নেতা
ইউএনও-ওসির কঠোর অবস্থান, চাঁদাবাজির ৪ লাখ ফেরত দিলেন ছাত্রদল নেতা
‘মজলুমদের সংসদে লুকোচুরি চলবে না’, মাতারবাড়ি চুক্তি প্রকাশের দাবি শফিকুর রহমানের
‘মজলুমদের সংসদে লুকোচুরি চলবে না’, মাতারবাড়ি চুক্তি প্রকাশের দাবি শফিকুর রহমানের
সাড়ে ৪ বছরের শিশুকে হত্যা: মায়ের তিন দিনের রিমান্ড
সাড়ে ৪ বছরের শিশুকে হত্যা: মায়ের তিন দিনের রিমান্ড
কেড়ে নিলো ফ্যামিলি কার্ডের ৩ তথ্য সংগ্রহকারীর ট্যাব, একজনকে মারধর
কেড়ে নিলো ফ্যামিলি কার্ডের ৩ তথ্য সংগ্রহকারীর ট্যাব, একজনকে মারধর
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী