বিশ্বসেরা সব বার্গার

হাসনাত নাঈম
০৬ নভেম্বর ২০১৭, ১৭:৩৭আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৭:৪৯

বিশ্বসেরা সব বার্গার সাদা তিল ছড়ানো নরম রুটির মধ্যে মাখনে ভাজা মাংসের ঘ্রাণটা নাকে লাগলেই খাওয়া ইচ্ছে বেড়ে যায়। রুটির ভেতরে মাংসের সাথে কচকচে সবুজ ভেষজ আর নোনা চিজের স্বাদ। টাটকা ঘ্রাণ আর তাজা মাংসের স্বাদে হারিয়ে যাবেন কিছুক্ষণ। কথা হচ্ছে বার্গার নিয়ে। এই দেশে বার্গারের ইতিহাসটা মোগল খাবারের মতো পুরানো নয়, তবে খুব দ্রুতই জনপ্রিয় হয়েছে। দেশীয় ফাস্টফুড শপের বাইরেও বার্গারের জন্য বিখ্যাত আন্তর্জাতিক ফুড চেইন প্রতিষ্ঠানগুলোও নজর দিচ্ছে বাংলাদেশিদের বার্গারে অন্যন্য স্বাদ দেওয়ার জন্য। সব ধরনের বার্গার দেখতে একই রকম হলেও ভিন্ন ভিন্ন রন্ধন পদ্ধতির কারণে স্বাদে রয়েছে বৈচিত্র্য। আসুন জেনে নেই বিশ্বখ্যাত কয়েকটি বার্গার শপের তথ্য।

ম্যাকডোনাল্ড

ম্যাকডোনাল্ড’স বিশ্বের সর্ববৃহৎ হ্যামবার্গার ফাস্টফুডের রেস্তোরাঁ। এর পুরো নাম ম্যাকডোনাল্ড’স কর্পোরেশন। ম্যাকডোনাল্ড’স প্রধানত হ্যামবার্গার, চিজবার্গার, চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, সকালের নাস্তা সামগ্রী, কোমল পানীয়, মিল্কশেক বিক্রি করে থাকে। দুই ভাই- রিচার্ড ম্যাকডোনাল্ড এবং মরিস ম্যাকডোনাল্ড যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান বার্নারডিনোতে এটি চালু করেন। বিশ্বের অন্যতম বৃহৎ ফাস্ট ফুড চেইন স্টোর হিসেবে ম্যাকডোনাল্ডসের ৬টি মহাদেশের ১১৯টি দেশে শাখা রয়েছে। ঐ দেশ ও অঙ্গরাজ্যগুলোতে তাদের মোট শাখার সংখ্যা ৩১,০০০-এরও বেশি। ম্যাকডোনাল্ডসের সবচেয়ে বড় রেস্তোরাঁটি রয়েছে চীনের বেইজিংয়ে।

হেসবার্গার

হেসবার্গার ফিনল্যান্ডের তুর্কু শহর ভিত্তিক একটি ফাস্ট ফুড চেইন হলেও পুরো ইউরোপ জুড়ে তাদের সুখ্যাতি। আন্তর্জাতিক বাজারেও হেসবার্গারের রয়েছে সুখ্যাতি।  ১৯৬৬ সাল থেকে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। হেসবার্গারের সুখ্যাতি রয়েছে হ্যামবার্গার, চিজ বার্গার, সালাদ, ফ্রেঞ্চ ফ্রাই, মিল্ক শেকের জন্য। এছাড়া, একটু সচেতন মানুষদের জন্য ভেজিটেবল বার্গারও আছে তাদের তালিকায়।

বার্গারকিং

বার্গার কিং একটি আমেরিকান ফাস্টফুড রেস্তোরাঁ। যুক্তরাষ্ট্র ছাড়াও সারা বিশ্বে এর ৬১টি দেশে এর ১২ হাজারেরও বেশি শাখা রয়েছে। সম্প্রতি বাংলাদেশেও চালু হয়েছে বার্গার কিং রেস্তোরাঁ। বার্গার কিং শুরু হয় ১৯৫৩ সালে। এটি বার্গার, ফ্রাই, সোডা ও মিল্কশেক বিক্রি করে থাকে।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘তারেক রহমানের নির্যাতনের বিচার না হলে পুনরাবৃত্তি ঘটতে পারে’ 
‘তারেক রহমানের নির্যাতনের বিচার না হলে পুনরাবৃত্তি ঘটতে পারে’ 
মিরপুর বিআরটিএ কার্যালয় থেকে দুই দালাল আটক, একমাসের কারাদণ্ড
মিরপুর বিআরটিএ কার্যালয় থেকে দুই দালাল আটক, একমাসের কারাদণ্ড
মাজার ব্যবস্থাপনায় অনিয়মের সুযোগ দেবো না: মন্ত্রী
মাজার ব্যবস্থাপনায় অনিয়মের সুযোগ দেবো না: মন্ত্রী
বিশ্ব মোটরসাইকেল দিবসে রাজধানীতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের র‌্যালি
বিশ্ব মোটরসাইকেল দিবসে রাজধানীতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের র‌্যালি
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান