বাইক নিয়ে মেরিন ড্রাইভে

হাসনাত নাঈম
০৪ ডিসেম্বর ২০১৭, ১৪:২০আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৫:০৪
image

পুরান ঢাকার বংশাল, লালবাগ, চকবাজারসহ আরও কয়েকটি এলাকার তরুণ বাইকারদের নিয়ে গড়ে উঠেছে বেশ কয়েকটি বাইকার ক্লাব। এদের মধ্যে স্টার বাইকার্স, ফায়ার ব্লেডক্লাব, ওল্ডটাউন বাইকার্স এবং এডভেঞ্চার্স বাংলাদেশ- এই চারটি ক্লাবের সদস্যরা মিলে 'ইউনাইটেড পুরান ঢাকা'র ব্যানারে ঢাকা-টেকনাফ-ঢাকা ভ্রমণ করেছেন বাইকার্সরা।

বাইক নিয়ে মেরিন ড্রাইভে
নভেম্বরের শেষের দিকে এক রাতে ৩৩টি বাইকে ৬০ জন মিলে যাত্রা শুরু করে ইউনাইটেড পুরান ঢাকা। সামন্য কিছু প্রতিকূলতা পাশ কাটিয়ে ও কুমিল্লায় হালকা বিরতি দিয়ে সকালে তারা পৌঁছায় চট্টগ্রাম শহরে। সেখানে তাদের সাথে যুক্ত হয় আরো ৪টি বাইক। সকালের নাস্তা শেষে সবাই রওনা হন কক্সবাজারের উদ্দেশ্যে। পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে কাটে চমৎকার একটি বিকেল।

বাইক নিয়ে মেরিন ড্রাইভে
পরদিন সকালে ক্লান্তির ঘুমকে মাড়িয়ে শুরু করে নতুন মিশন। সকালের নাস্তা শেষ করে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সবাই। মেরিন ড্রাইভের শেষ মাথা পর্যন্ত ছুটে বেড়িয়েছে ইউনাইটেড পুরান ঢাকার সদস্যরা। চলে ফটোশুট। বিকেলে টেকনাফ থেকে রওনা হয়ে আবার কক্সবাজারে ফিরে আসেন সবাই।
পরদিন  সকালের নাস্তা সেরে সকাল ১১টায় সবাই রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। পুরো রাইডটি পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন সাগর খন্দকার, রাজীব হোসেন, আকাশ ফাহিম ও সিফাত উদ্দিন। ইউনাইটেড পুরান ঢাকা এ বছর বাইক কার্নিভালে 'বেস্ট লুকার একটিভ স্টল' পুরস্কার অর্জন করে।

/এনএ/
সম্পর্কিত
প্লাস্টিকমুক্ত ভ্রমণ কেন জরুরি, কীভাবে শুরু করবেন
জানেন নাকি তুরস্কের গোবেকলি তেপে কী
পর্দায় পৃথিবী দেখা: মানুষ ট্রাভেল শো দেখতে এত পছন্দ করে কেন
সর্বশেষ খবর
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি