বড়দিনে শিশুদের বিশেষ আয়োজন

নাহিদ-উল-হাসনাত
২৪ ডিসেম্বর ২০১৭, ১৮:০৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৮:১২

বড়দিনে শিশুদের বিশেষ আয়োজন বড়দিনে আনন্দঘন পরিবেশে উদযাপন করতে হোটেল ‘প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকাতে আয়োজন করেছে আকর্ষণীয় ও মজাদার বুফে এবং শিশুদের জন্য বিশেষ ‘ক্রিসমাস পুল পার্টি’। আলোকসজ্জা করা হয়েছে হোটেলের প্রতিটি অংশে।

বড়দিন উপলক্ষ্যে সুস্বাদু ৩টি বুফে প্যান প্যাসফিকি সোনারগাঁও এর  ক্যাফে বাজার রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে। ২৪ ডিসেম্বর রাতে থাকছে ‘এক্স-মাস ইভ বুফে ডিনার’। ডিনারটি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত থাকবে। ২৫ ডিসেম্বর দুপুরে থাকছে ‘ক্রিসমাস ডে বুফে লাঞ্চ’। এই লাঞ্চটি দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলবে। রাতে থাকছে ‘স্পেশাল ক্রিসমাস বুফে ডিনার’। এটি সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে।

এছাড়াও বড়দিনের আনন্দ শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ২৫ শে ডিসেম্বর থাকছে ‘ক্রিসমাস পুল পার্টি’। এখানে শিশুদের জন্য থাকবে ম্যাজিক শো, পাপেট শোসহ আরও বেশ কয়েকটি আয়োজন। আর সঙ্গে তো থাকছেই ব্যাগভর্তি আকর্ষণীয় উপহার নিয়ে শিশুদের প্রিয় সান্তা ক্লজ। এ আয়োজনটি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। বড়দিনে শিশুদের বিশেষ আয়োজন

প্যান প্যাসফিকি সোনারগাঁও এর এই বিশেষ আয়োজনের বুফেতে জনপ্রতি ৪০০০ টাকা ও ১২ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য ২০০০ টাকা মূল্য ধরা হয়েছে। এছাড়া শিশুদের ক্রিসমাস পুল পার্টির জন্য প্রতিটি শিশুর প্রবেশ মূল্য ১০০০ টাকা ধরা হয়েছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে পাঁচ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি 
বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে পাঁচ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি 
‘বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে’ 
‘বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে’ 
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিক্যাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিক্যাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান