‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের সঙ্গে টয়লেট ক্লিনার

হাসনাত নাঈম
০৯ জানুয়ারি ২০১৮, ১৮:৫০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৮:৫৭
image

টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপিক-এর ৪০ বছর পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে রেকিট বেনকিজার বাংলাদেশ। ৯ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর হোটেল লেকসোরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সাথে হারপিকের নতুন প্যাক উন্মোচন করা হয়।

‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের সঙ্গে টয়লেট ক্লিনার
১৯৭৮ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে দীর্ঘ ৪০ বছর সফলতার সঙ্গে বাজারে টিকে আছে টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপিক। হারপিক-এর ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, চ্যানেল আই-এর ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রেজা সাগর, পদ্মা প্যাকেজিং-এর ম্যানেজিং ডিরেক্টর মাইনুল হক খান, হারপিক-এর উৎপাদন এবং বাজারজাতকারী কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বিশাল গুপ্ত ও মার্কেটিং ডিরেক্টর সৈয়দ তানজিম রেজওয়ান।

‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের সঙ্গে টয়লেট ক্লিনার
অনুষ্ঠানে হারপিক নতুন প্যাক উন্মোচনের পাশাপাশি, ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের সাথে একাত্মতা ঘোষণা করে। এর মাধ্যমে এখন থেকে হারপিক দেশব্যাপী পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইনের সাথে টয়লেট, স্যানিটেশন ও হাইজেন নিয়ে কাজ করবে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর রাজ্জাক বলেন, ‘দেশকে পরিচ্ছন্ন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে দরকার সবার আন্তরিক সহযোগিতা ও হারপিকের মতো ব্র্যান্ডদের এগিয়ে আসা। আমি আশা করি, হারপিকের সাথে দেশের মানুষের এই সম্পর্ক আরও বহু বছর অটুট থাকবে।’

রেকিট বেনিকিজারের মার্কেটিং ডিরেক্টর ও পরিচ্ছন্ন বাংলাদেশের মুখপাত্র সৈয়দ তানজিম রেজওয়ান বলেন, ‘আমাদের চলমান পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইনে হারপিকের অংশগ্রহণ এই ক্যাম্পেইনকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে আরও সহজ করবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে পাঁচ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি 
বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে পাঁচ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি 
‘বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে’ 
‘বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে’ 
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিক্যাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিক্যাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান