ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৮

বিশাল ছাড়ে চাদর-পর্দা

হাসনাত নাঈম
১৭ জানুয়ারি ২০১৮, ১৮:৫৭আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:০৪

বিশাল ছাড়ে চাদর-পর্দা চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতি বছরই নগরবাসীসহ সারাদেশের মানুষের বিশেষ নজর থাকে এই মেলার প্রতি। কারণ, প্রায় সকল পণ্যের উপরই থাকে বিশেষ ছাড়। বাড়তি নজর কাড়তে কেউ কেউ পাঁচ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে থাকে। বাণিজ্য মেলায় অন্যান্য পণ্যের চেয়ে সবচেয়ে বেশি বিক্রি হয়, গৃহস্থালী পণ্য। এসব পণ্যের চাহিদা ব্যপক থাকায় সবসময় গৃহস্থালী দোকানগুলোতে থাকে ক্রেতার ভিড়।

এবারও তার ব্যাতিক্রম নয়। প্রতিবারের মত এবারও বেশ খানিকটা জায়গা করে নিয়েছে বিছানার চাদর। বিভিন্ন ডিজাইনের বাহারি রঙের চাদর শোভা পাচ্ছে এবারের মেলায়।  কাপড়ভেদে বিছানার চাদরের দাম পড়বে ৬৫০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। বিশাল ছাড়ে চাদর-পর্দা

শুধু কি বিছানার চাদরে হয়?আরও আছে দরজা-জানালার পর্দা, সোফার কুশন ও কুশন কাভার ও নকশী কাঁথা।

আকর্ষণীয় বিভিন্ন ডিজাইনের ছোট-বড় দরজা-জানালার পর্দা পাবেন প্রতি পিস ১৫০ থেকে দুই হাজার টাকার মধ্যে। তবে বুঝে শুনে না কিনলে ঠকার সম্ভাবনা ব্যাপক।

সোফার কুশন কাভার পাবেন ১৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে। আর নকশী কাঁথা মিলবে ৩ থেকে ১৮ হাজার টাকার মধ্যে। বিশাল ছাড়ে চাদর-পর্দা

বাণিজ্য মেলায় প্রবেশ করেই হাতের বা দিকেই পাবেন গৃহস্থালির এসব পণ্যের দোকান। এক সঙ্গে প্রায় ১৫-২০টি দোকান আছে। মেলায় যাচাই-বাছাই ও দর-দাম করে কিনলে ভালো মানের দেশি পণ্য মিলবে অনায়াশে। দেরি না করে আজই ঘুরে আসুন বাণিজ্য মেলা থেকে। প্রয়োজনীয় সব পণ্য একসঙ্গে পাওয়ার এই সুযোগটি লুফে নিন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে পাঁচ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি 
বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে পাঁচ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি 
‘বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে’ 
‘বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে’ 
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিক্যাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিক্যাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান