ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা- ২০১৮

বিদেশি স্টলে ক্রেতাদের ভিড়

হাসনাত নাঈম
২৪ জানুয়ারি ২০১৮, ১৮:৪৫আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৮:৫১
image

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি স্টলগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এবারের মেলায় থাইল্যান্ড, তুর্কি, ইরান, পাকিস্তান ও ভারতীয় প্যাভিলিয়ন রয়েছে।

বিদেশি স্টলে ক্রেতাদের ভিড়
সবচেয়ে আকর্ষনীয় করে সাজানো হয়ে থাইল্যান্ড প্যাভিলিয়নটি। প্যাভিলিয়নের ভেতরে রয়েছে অনেকগুলো স্টল। পাওয়া যাচ্ছে জুতা, চাবির বিং, বিভিন্ন ধরনের পুতুল, ব্যাগ, প্রসাধন সামগ্রী, চা, কফি, ঘর সাজানোর সামগ্রীসহ আরও অনেক কিছু। এ প্যাভিলিয়নের স্টলে বাচ্চাদের জুতা পাবেন ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে।  

বিদেশি স্টলে ক্রেতাদের ভিড়

মেয়েদের জুতার দাম পড়বে ৬০০ থেকে ২০০০ টাকা। ছেলে মেয়ে উভয়ের ব্যাগ পাবেন ৮০০ থেকে ৩০০০ টাকার মধ্যে। বিভিন্ন ধরনের বাদাম ২৫ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। ঘর সাজানোর সামগ্রী পাবেন ১৫০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে।

বিদেশি স্টলে ক্রেতাদের ভিড়

বিদেশি স্টলে ক্রেতাদের ভিড়
সবচেয়ে আলো ঝলমলে হচ্ছে তুর্কি প্যাভিলিয়ন। এই প্যাভিলিয়নের বেশিরভাগ স্থান দখল করে আছে ঝাড়বাতি। এছাড়াও আছে টার্কিশ মেলামাইন, প্লেট ও গৃহস্থালি পণ্য।

বিদেশি স্টলে ক্রেতাদের ভিড়
ঝাড়বাতি কিনতে পারবেন এক হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকার মধ্যে। মেলামাইন প্লেট প্রতিটি পাবেন ২০০ টাকায় আর একসঙ্গে সেট মিলিয়ে কিনলে পাবেন বিশেষ ছাড়। আর গৃহস্থালি পণ্য প্রতিটি পাবেন ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে।

বিদেশি স্টলে ক্রেতাদের ভিড়
ইরানি স্টলে পাবেন মেয়েদের পোশাক, গয়না, মসলা, মেলামাইন পণ্যসহ আরও অনেক কিছু। আর পাকিস্তানি ও ইন্ডিয়ান স্টলে পাবেন শাল, চাদর, ক্রোকারিজ, কার্পেট, আংটি ও মালা তৈরির মূল্যবান পাথরসহ নানা আইটেম।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে পাঁচ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি 
বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে পাঁচ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি 
‘বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে’ 
‘বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে’ 
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিক্যাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিক্যাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান