ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৮

মেলায় সুলভে দেশ-বিদেশের জুতা

হাসনাত নাঈম
২৯ জানুয়ারি ২০১৮, ২০:৫০আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ২০:৫৯

মেলায় সুলভে দেশ-বিদেশের জুতা সাজের একটি বিশেষ অংশ হচ্ছে তাদের পায়ের জুতা। যা পোশাক নির্বাচনের পর সবচেয়ে বেশি প্রধান্য পায়। সাজসজ্জা সব ঠিক-ঠাক করে যদি শেষ পর্যন্ত পায়ের জুতা ম্যাচ না করে তবে তার সাজটাই বৃথা। এমন পরিস্থিতি সামাল দিতে বাহারি রকমের অনেক জুতার কালেকশন থাকে মেয়েদের সংগ্রহশালায়। এ সংগ্রহশালাকে আরো পরিপূর্ণ করতে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আনা হয়েছে মেয়েদের জন্য দেশি-বিদেশি হাজারও জুতার কালেকশন। চাহিদার কথা মাথায় রেখে দোকানিরা এবার দেশি-বিদেশি বাহারি ডিজাইনের জুতা এনেছেন তাদের দোকানগুলোতে।

এবারের মেলায় শুধুমাত্র নারী ও বাচ্চাদের জুতার দোকান রয়েছে প্রচুর। প্রচলিত রঙের বাইরে রয়েছে মেরুন, সোনালি, গোলাপী, নীলসহ মানানসই আরও অনেক রঙের জুতা। শুধু কি রঙ দেখে জুতা কিনলে হবে, খেয়াল রাখতে হবে ডিজাইনের দিকেও।

বাণিজ্য মেলার জুতাগুলোতে পাবেন আপনি পাথরের কাজ, পুতির কাজ, সুতোর বিভিন্ন কাজ, প্রিন্টের কাজ, ফুলেল প্রিন্টের কাজ, ডেনিম কনভার্সসহ আরও অনেক ডিজাইন।

ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য অনেকটা প্রতিযোগিতা করে বিভিন্ন দোকানে ছাড় দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের জুতায়। জুতার ডিজাইনের উপর ভিত্তি করেই ছোট শিশুদের জুতা পাবেন ৪০০ থেকে ৮০০ টাকার মধ্যে। আর বড়দের  জুতা মিলবে ৬০০ থেকে ১২০০ টাকার মধ্যে।

এছাড়াও মেলায় অনেকটা সয়লাব করেছে ভারতীয় জুতায়। বাহারি ডিজাইনের বিভিন্ন জুতা অনেকটা নির্ধারিত মূল্যেই বিক্রি করছে দোকানিরা। মেয়েদের জুতাগুলো পাবেন ৫০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।

বাহারি এই জুতার স্টলগুলোতে ভিড় অনেকটা বেশি। ক্রেতারা আসছেন, দেখছেন ও কিনছেন। কেউ কিনছেন নিজের জন্য বা আবার কেউ কিনছেন পরিবারের মানুষের জন্য। এমনই কথা হয় এক নূরজাহান বেগমের সাথে। তিনি মেলা ঘুরে জুতা কিনেছেন মেয়ে ও শাশুড়ির জন্য। বাইরের তুলনায় অনেকটা কমেই কিনতে পেরেছি জুতাগুলো বলে জানান তিনি।

সুতরাং আর দেরি কেন, মেলা শেষ হওয়ার আগেই ঘুরে আসুন আপনার পছন্দের জুতা বেছে নিতে। 

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে পাঁচ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি 
বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে পাঁচ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি 
‘বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে’ 
‘বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে’ 
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিক্যাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিক্যাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান