প্রকাশিত হলো ‘বাংলাদেশের তাঁতশিল্প’

হাসনাত নাঈম
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৬

প্রকাশিত হলো ‘বাংলাদেশের তাঁতশিল্প’ বাংলাদেশের তাঁতশিল্পের খুটিঁনাটি নিয়ে প্রকাশিত গবেষণামূলক বই ‘বাংলাদেশের তাঁতশিল্প'। আর এ বইটির মোড়ক উন্মোচন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। চারুকলা অনুষদের বকুলতলায় শুক্রবার সন্ধ্যায় এ প্রকাশনা উৎসবের আয়োজন করে বইটির প্রকাশনা প্রতিষ্ঠান 'দেশাল'।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অধ্যাপক নিসার হোসেন বলেন, এ অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের প্রাচীন শিল্প হচ্ছে বস্ত্রশিল্প। আর এ শিল্পের কারিগরা কতটা কষ্টে জীবন যাপন করে তা বলার মতো নয়। আমার কষ্ট লাগে, যখন দেখি তাদের নিয়ে আমরা উপহাস করছি। কিন্তু একবারও চিন্তা করিনা তারা কতটা পরিশ্রম করে এতো সুন্দর ডিজাইনের সুনিপুণ কাপড় তৈরি করে। এবং তা সারা বিশ্বে সমাদৃত। এ বস্ত্রশিল্প আমাদের একটা সম্পদ। এদের রক্ষার দায়িত্ব আমাদেরই। শাওনের কাজে আমি খুব খুশি হয়েছি। সে এই বইয়ের জন্য সাড়ে তিন বছর টানা গবেষণা করেছে। আর গবেষণার ফল হচ্ছে আজকের 'বাংলাদেশের তাঁতশিল্প'।

প্রকাশিত হলো ‘বাংলাদেশের তাঁতশিল্প’ গবেষক ও লেখক শাওন আকন্দ বলেন, প্রাচীনকাল থেকে বিখ্যাত বস্ত্রশিল্প। এই শিল্পের আলাদা একটা আলাদা বৈশিষ্ট্য ছিলো। না হলে বস্ত্রশিল্প পৃথিবী বিখ্যাত হতে পারতো না। কিন্তু আমি যখন এই বস্ত্রশিল্প নিয়ে জানতে যাই, তখন দেখি কিছু নেই। যতটুকু আছে তা খুবই সামান্য ও বিক্ষিপ্ত। তাই আমি চিন্তা করি এটা নিয়ে কাজ করবো। সেই লক্ষ্যে গত সাড়ে তিনটা বছর বাংলাদেশের এই তাঁতশিল্প নিয়ে কাজ করেছি। চেষ্টা করেছি তাঁতশিল্পের সকল খুটিঁনাটি আপনাদের সামনে তুলে ধরতে। কেউ যদি আমার এই গবেষণা গ্রন্থ পড়ে বিন্দুমাত্র উপকৃত হয় তবেই আমি সার্থক। এখন বাকিটা আপনাদের পালা। পড়ে জানাবেন ভালো হয়ে না খারাপ।

প্রকাশক ও দেশালের কর্ণধার কণক আদিত্য বলেন, আমরা চেয়েছি দেশের মানুষের অজানা গুলোকে তুলে ধরতে। সে লক্ষ্যেই এ গ্রন্থ প্রকাশে শাওন আকন্দকে আমরা উৎসাহিত করেছি। খুব ভালো কাজ করে তুলে এনেছে তাঁতশিল্পের খুটিঁনাটি গুলো। গ্রন্থটি পড়লেই আপনার তা বুঝতে পারবেন।

অনুষ্ঠান শুরু হয় পাবনা অঞ্চলের তাঁতীগান দিয়ে। শেষ হয় বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের পরিবেশনার মধ্য দিয়ে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে পাঁচ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি 
বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে পাঁচ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি 
‘বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে’ 
‘বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে’ 
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিক্যাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিক্যাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান