বইমেলায় সালেক খোকনের তিন বই

লাইফস্টাইল ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৬ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৭

সালেক খোকনের তিন বই লেখক, গবেষক সালেক খোকনের তিনটি ভিন্ন ভাবনার বই এসেছে অমর একুশে গ্রন্থমেলায়।  সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে ‘১৯৭১: রক্তমাখা যুদ্ধকথা’ নামক বইটি। ধ্রুব এষের প্রচ্ছদে বইটির মূল্য ৩৬০টাকা।    

 লেখক জানান, স্বাধীনতা-উত্তরকালে মহান মুক্তিযুদ্ধের সত্যিকার বস্তুনিষ্ঠ বয়ান ধরে রাখবার চেষ্টা খুব বেশি হয়নি। সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করবে ‘১৯৭১: রক্তমাখা যুদ্ধকথা’ গ্রন্থটি। এই বইয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যুদ্ধাহত বীরের যুদ্ধস্মৃতি, জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম, শ্রেণিহীণ সমাজ গঠনের প্রত্যয় ও অন্যান্য ভাবনাপুঞ্জ সুচারুভাবে বর্ণিত হয়েছে।

এটি উল্লেখ্য যে, সালেক খোকন দীর্ঘদিন ধরে আদিবাসীদের নিয়ে গবেষণা করে আসছেন। সেই ধারাবাহিকতায় কথাপ্রকাশ থেকে এবার প্রকাশিত হয়েছে ‘আদিবাসী বিয়েকথা’।  বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা, মূল্য ২৫০টাকা।

আদিবাসী বিয়ে নিয়ে তিনবছর কাজের ফসল এই বইটি। আদিবাসী সমাজে বিয়ের উৎসবগুলো কেমন, বিয়ের লোকাচারগুলো কতটা বৈচিত্র্যপূর্ণ, বিয়ের গান-নাচ, বিয়ে নিয়ে লোকবিশ্বাস ও মিথ, বিয়ের পোশাক, অলংকার, খাবার এবং বিয়ে বিচ্ছেদের রীতিগুলো কেমন-এরকম বহু প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই বইটিতে।  এটি লেখকের আদিবাসী বিষয়ক নবম গবেষণাগ্রন্থ।

শিশুদের জন্য আদিবাসী লোককাহিনী নিয়ে বই‘চন্দন পাহাড়ে’। বইটি প্রকাশ করেছে ইকরিমিকরি। এঁকেছেন শামিম আহমেদ।  বইটির দাম ২৫০টাকা।

শিশুদের জন্য আদিবাসী লোকগল্পের প্রথম বই এটি। সাঁওতাল সমাজে প্রচলিত একটি মিথ থেকে গল্পরূপ দেওয়া হয়েছে এখানে।

বইমেলার স্টল ছাড়াও রকমারিতে পাওয়া যাচ্ছে সালেক খোকনের বইগুলো।

 

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা