চা প্রদর্শনীতে নতুন যারা

লাইফস্টাইল রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০২
image

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে ‘বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৮।’ এবারের প্রদর্শনীতে প্রথমবারের মত এসেছে হালদা ভ্যালি, জাফলং চা ও বেঙ্গল ক্ল্যাসিকাল টি।

চা প্রদর্শনীতে নতুন যারা
হালদা ভ্যালি ২০১৫ সাল থেকে দেশে ‘ড্রাগন উইল গ্রিন টি’ উৎপাদন করে আসছে। সেই সাথে ২০১৬ সাল থেকে চীনের বাজারেও রপ্তানি করে আসছে পণ্যটি। চা প্রদর্শনীতে তারা নিয়ে এসেছে ‘সিলভার নিডলে হুয়াইট টি।’ এটি উৎপাদন শুরু হয় ২০১৭ সালের শেষ দিকে। আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে দেশের বাজারে পাওয়া যাবে হালদা ভ্যালির গ্রিন ও হুয়াইট টি।

চা প্রদর্শনীতে নতুন যারা
জাফলং চা ২০১৭ সালের শুরুর দিকে চা উৎপাদন শুরু করেছে। তারা জাফলং ক্লাসিক, চূড়ামণি ময়ূর, বেঙ্গল টাইগার, জাফলং পিডিসহ আরও চার ধরনের চা উৎপাদন করছে। এসব চা বাজারজাতও শুরু হয়েছে ২০১৭ সাল থেকে।

চা প্রদর্শনীতে নতুন যারা
সিটি গ্রুপ ‘বেঙ্গল ক্লাসিক্যাল টি’ নামের প্যাকেটজাত চা এ বছর থেকে উৎপাদন শুরু করেছে। আগামী এপ্রিল মাসের শুরুতেই বাজারে আসবে এই চা।
বাংলাদেশ চা প্রদর্শনীর প্রচার সহযোগী হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন, রেডিও ফুর্তি ও জিটিভি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি