মেলায় উল্লাসিত শিশু চত্বর

হাসনাত নাঈম
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৭
image

চলছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। লেখক, সাহিত্যিক, প্রকাশকসহ হাজারও পাঠকের পদচারণায় মুখর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দীর ময়দানের আংশিক অংশ। মেলায় শিশুদের জন্য সাজানো আছে শিশু চত্বর। সকাল থেকে রাত পর্যন্ত এখানে শিশুদের আনাগোনা লক্ষ করা গেছে।

মেলায় উল্লাসিত শিশু চত্বর
অমর একুশে বই মেলায় প্রতি বছরের মতো এ বছরও সিসিমপুর তার বিশাল আয়োজন নিয়ে হাজির হয়েছে। সিসিমপুর মেলার শিশু চত্বরে শিশু মঞ্চ তৈরি করেছে সিসিমপুরের আদলে। প্রতি শুক্রবার ও শনিবার শিশু প্রহরে এবং বিকালে সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরি ও শিকু নিয়মিত হাজির হচ্ছে শিশু মঞ্চে। তাদের উপস্থিতি দেখে শিশুদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে শিশু চত্বর। সেই সাথে সিসিমপুর স্টল তো আছেই বরাবরের মতোই।

মেলায় উল্লাসিত শিশু চত্বর
সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম জনান, ‘শিশুদের আনন্দ দেখে আমরা সিসিমপুরের কর্মীরাও অন্যরকম আনন্দ পাই। শিশুরা যেন এই আনন্দ থেকে বঞ্চিত না হয়, তাই বরাবরের মত এবারও এই শিশু মঞ্চের আয়োজন।’

মেলায় উল্লাসিত শিশু চত্বর
শিশু চত্বরে শিশুদের উপযোগী বইয়ের মধ্যে রয়েছে কমিকস, রূপকথার গল্প, বিজ্ঞানভিত্তিক গল্প, বর্ণ পরিচয়সহ আরও অনেক বই।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সীমান্তের সুরক্ষায় সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে’ 
‘সীমান্তের সুরক্ষায় সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে’ 
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
পুশইন-পুশব্যাক: সীমান্তে মানবাধিকার কোথায়
পুশইন-পুশব্যাক: সীমান্তে মানবাধিকার কোথায়
খাগড়াছড়িতে সেনা অভিযানে একজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
খাগড়াছড়িতে সেনা অভিযানে একজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান