রং ছড়িয়ে পর্দা নামলো রাঙতা মেলার

হাসনাত নাঈম
০৮ এপ্রিল ২০১৮, ১৪:৫৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৮:১৭
image

নববর্ষকে সামনে রেখে প্রতি বছরের মত এবারও আয়োজিত হয়েছিল দেশি উদ্যোক্তাদের মেলা ‘রাঙতা।’ বাংলাভাষী নারীদের নেটওর্য়াক ‘মেয়ে’র আয়োজনে ধানমন্ডির মাইডাস সেন্টারে ৬ ও ৭ এপ্রিল চলে এই মেলা। শেষ দিনের মেলায় ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়।

রং ছড়িয়ে পর্দা নামলো রাঙতা মেলার
পঞ্চমবারের মতো আয়োজিত এ মেলায় ৪৪টি স্টলে অংশগ্রহণ করে ৫৫ উদ্যোক্তা। আয়নাঘর, ব্যাড হ্যাবিট, বেগুনি প্রজাপতি, বিজেন্স, বইয়ের জাহাজ, বোকা বাক্স, ঈহা, ফৌজি, গাঁথা, গুটিপোকা, কইন্যা, লাল কাজল, পটের বিবি, মিঠাই মণ্ডা, রসুইঘরসহ আরও বেশ কয়েকটি অনলাইন শপের স্টলে ছিল ভিন্ন ভিন্ন আয়োজন। নতুন-পুরাতন বই, গাছ, হরেক রকম খাবার, মসলা, ছোট বড় সকলের জন্য নিজস্ব নকশার জামাকাপড়, দেশীয় তাঁতের শাড়ি, দেশি জামদানি, কাতান, নকশিকাঁথা শাড়ি, হাতে বানানো গয়না, রংতুলিতে আঁকা পোশাক, গৃহস্থালির সরঞ্জাম, চামড়াজাত পণ্য, ব্যাগ, জুতো, নির্ভরযোগ্য কসমেটিকস, খেলনা, পেইন্টিং এবং বিভিন্ন ধরনের সেবা মেলায় পেয়েছেন ক্রেতারা। এবারই প্রথম সুযোগ ছিল মেলায় কার্ডে মূল্য পরিশোধের।

আর্যর জন্য চিত্র প্রদর্শনী
মেলায় পুরো পরিবারের সকলের জন্য একই রকম পোশাকের আয়োজন করেছিল রেগা। রেগার কর্ণধার উর্মি খীসা জানান, মেলায় বেশ ভালো সাড়া পেয়েছেন।
গুটিপোকার আফসানা আক্তার জানান, হ্যান্ডপেইন্টের কাজ নিয়ে তিনি ছিলেন মেলায়। ছিল কিছু জুয়েলারি আইটেমও। লাল কাজলের সিরাজুম মুনিরা নিয়ে এসেছিলেন মধু, ঘি, পুডিং, কাবাব ও দুপুরের খাবারের আয়োজন। চাহিদা অনেক ভালো থাকায় প্রথমদিন হিমশিমই খেতে হয়েছিল তাকে।

রং ছড়িয়ে পর্দা নামলো রাঙতা মেলার
আকাশলীনা বুক স্টলের নজরুল ইসলাম জানান, মূলত বই পড়তে ভালো লাগা থেকেই এই স্টলের আয়োজন। এখানে সুপরিচিত লেখকদের কোনও বই নেই। কিন্তু অপরিচিত ভালো লেখকদের বই আছে। পাঠকের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতেই এই বুক স্টল।
বইয়ের জাহাজ স্টলে আয়োজন ছিল সব বিদেশী বইয়ের।

রং ছড়িয়ে পর্দা নামলো রাঙতা মেলার
এছাড়াও রাঙতা’য় ছিল শিশু আর্যর জন্য চিত্রপ্রদর্শনী। ২০১৫ সাথে মাত্র চার বছর বয়সে আর্যর মাথায় ধরা পড়ে ব্রেইন টিউমার। বর্তমানে সাত বছরের ছোট্ট আর্য ব্রেইন টিউমার আর ক্যানসারকে পরাজিত করে দেশে ফিরেছে। তবে তাকে পুরোপুরি সুস্থ হতে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। সেই পথ বেদনার এবং ব্যয়বহুল। আর্যর জন্য অর্থ সংগ্রহ করতে তার বাবা শিল্পী বিপ্লব ভট্টাচার্য’র আঁকা ছবির প্রদর্শনী ছিল রাঙতায়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সীমান্তের সুরক্ষায় সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে’ 
‘সীমান্তের সুরক্ষায় সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে’ 
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
পুশইন-পুশব্যাক: সীমান্তে মানবাধিকার কোথায়
পুশইন-পুশব্যাক: সীমান্তে মানবাধিকার কোথায়
খাগড়াছড়িতে সেনা অভিযানে একজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
খাগড়াছড়িতে সেনা অভিযানে একজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান