চুল পড়া বন্ধ করে ডিমের হেয়ার প্যাক

লাইফস্টাইল ডেস্ক
১৫ এপ্রিল ২০১৮, ১৩:৪৮আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৪:১৬
image

চুলের যত্নে ডিমের হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি চুল পড়া বন্ধ করার পাশাপাশি দূর করে খুশকি। চুলের বৃদ্ধি বাড়াতেও জুড়ি নেই ডিমের।

চুল পড়া বন্ধ করে ডিমের হেয়ার প্যাক
তৈলাক্ত চুলের যত্নে
একটি ডিম ভালো করে ফেটিয়ে আধা কাপ দইয়ের সঙ্গে মেশান। ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে নেড়ে নিন। মিশ্রণটি ব্রাশের সাহায্যে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৪৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করবে।
শুষ্ক চুলের সুরক্ষায়
একটি ডিম ফেটিয়ে দেড় টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি চুলে আধা ঘণ্টা লাগিয়ে রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে চুলের রুক্ষতা।
চুলের বৃদ্ধি বাড়াতে
২টি ডিম ফেটিয়ে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মেশান। মিস্রন্তু চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। চুলেও লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।

চুল পড়া বন্ধ করে ডিমের হেয়ার প্যাক
ভেঙে যাওয়া চুলের যত্নে
১টি ডিম ফেটিয়ে নিন। একটি কলা চটকে ডিম, ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ দুধ ও দেড় টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
চুল পড়া বন্ধ করতে
১টি ডিম ফেটিয়ে আধা কাপ টক দই মেশান। মিশ্রণটি চুলে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। চুল পড়া বন্ধ হবে। 

/এনএ/
সম্পর্কিত
বর্ষায় ত্বকের যত্নআর্দ্র আবহাওয়ায় কীভাবে থাকবেন সতেজ ও সুরক্ষিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে আছে পর্যটক এক্সপ্রেস
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে আছে পর্যটক এক্সপ্রেস
সরকারি অফিসগুলোতে শূন্য পদ ৫২১৯২২টি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সরকারি অফিসগুলোতে শূন্য পদ ৫২১৯২২টি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ভুল ভবিষ্যদ্বাণীর পর এবার মেসির পাশে ঘানার সেই ওঝা  
ভুল ভবিষ্যদ্বাণীর পর এবার মেসির পাশে ঘানার সেই ওঝা  
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
সর্বাধিক পঠিত
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ