ফ্যাশন হাউসের বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাশন শো

লাইফস্টাইল ডেস্ক
১৬ এপ্রিল ২০১৮, ১১:০০আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১১:৩১
image

ফ্যাশন ব্র্যান্ড ‘সেইলর’ এর যাত্রা হয় ২০১৫ সালের ৩ এপ্রিল। অভিজ্ঞ ডিজাইনারদের তৈরি বৈচিত্র্যময় পোশাক নিয়ে ঢাকায় মোট ১০টি আউটলেট এখন সেইলরের। মিরপুর ২ এ নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের মধ্য দিয়ে সেইলর পালন করলো ৩য় বর্ষপূর্তি।

ফ্যাশন হাউসের বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাশন শো

বর্ষপূর্তির আড়ম্বরপূর্ণ আয়োজন হিসেবে আয়োজন করা হয় পৃথক দুটি ফ্যাশন শো। র‌্যাম্পে বিজনেস স্যুট, পার্টি কালেকশন, এথনিক, ট্রেডিশন্যাল এবং ক্যাজুয়াল থিমে তৈরি পোশাক প্রদর্শিত হয়। পঁচিশের অধিক দেশসেরা র‌্যাম্প মডেল পৃথক ফ্যাশন কিউতে তুলে ধরেন বর্ষপূর্তি উপলক্ষে তৈরি এসব থিমের নতুন কালেকশনগুলো।

ফ্যাশন হাউসের বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাশন শো

সেইলরের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার বাইরে কুমিল্লাতে ১১ তম স্টোরটির যাত্রা শুরু হয় সম্প্রতি। বর্ষপূর্তি এবং সেইলরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধান পরিচলন কর্মকর্তা (সিওও ) রেজাউল কবির জানান, সেইলর তারুণ্যের ফ্যাশন প্ল্যাটফর্ম। তাই তারুণ্যের জন্য সর্বশেষ ফ্যাশন ট্রেন্ড পোশাকের ক্যানভাসে তুলে ধরার কাজটাই করবে ব্র্যান্ডটি। সেইলর সবসময় ক্রেতাদের সর্বোচ্চ মানের  ভোক্তা অধিকার সেবা প্রদানে সচেষ্ট। পাশাপাশি সেইলর ক্রেতাদের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে তৈরি করছে বিশাল ফ্ল্যাগশিপ স্টোর।

ফ্যাশন হাউসের বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাশন শো

উল্লেখ্য, ঢাকাতে ধানমন্ডি, বসুন্ধরা সিটি, মিরপুর, উত্তরা, আদবর, খিলগাঁও, যমুনা ফিউচার পার্ক ও পুলিশ প্লাজার বাইরে কুমিল্লাসহ ১১টি স্টোর এখন সেইলরের। পাশাপাশি নিত্যনতুন সেইলর- প্রোডাক্ট এর খোঁজখবর পাবেন ফেসবুক অফিসশিয়াল পেইজে।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডি কেটেলারার জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে বেলজিয়াম
ডি কেটেলারার জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে বেলজিয়াম
বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ
মিসরকে কেপ ভার্দের মতো সুযোগ দিতে চায় না আর্জেন্টিনা
মিসরকে কেপ ভার্দের মতো সুযোগ দিতে চায় না আর্জেন্টিনা
কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে মুখোমুখি বেলজিয়াম-যুক্তরাষ্ট্র
কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে মুখোমুখি বেলজিয়াম-যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল