রেসিপি: চিকেন রোল

লাইফস্টাইল ডেস্ক
১৬ এপ্রিল ২০১৮, ১৩:০৫আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৩:০৬
image

রোলের আসল মজাটাই হলো ফিলিং। ফিলিং যত বেশি ভালো হবে, ততই সুস্বাদু হয়ে উঠবে রোল। জেনে নিন কীভাবে বানাবেন চিকেন রোল।

চিকেন রোল
উপকরণ
মুরগির কিমা- ১ কাপ
পেঁয়াজ কুচি- ১ থেকে ২ কাপ
পেঁয়াজ বাটা- ১ কাপ
রসুন বাটা- ১ টেবিল চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
এলাচ- ২টি
দারুচিনি- ৪ টুকরা
চিনি- ১ চিমটি
লবণ- স্বাদ মতো
টেস্টিং সল্ট- স্বাদ অনুযায়ী
তেল- ৩ টেবিল চামচ
রুটি তৈরি উপকরণ
ময়দা- ২ কাপ
ডিম- ১টি
লবণ- স্বাদ অনুযায়ী
বিস্কুটের গুঁড়া- ১ কাপ
তেল- রুটি ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
কড়াইয়ে তেল গরম করে দারুচিনি, এলাচ ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ কুচি কিছুটা নরম হলে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে কষিয়ে নিন। কষানো হলে লবণ, চিনি ও মাংসের কিমা দিয়ে নেড়ে সামান্য পানি দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করুন। পানি শুকিয়ে গেলে টেস্টিং সল্ট দিয়ে নেড়ে নামিয়ে নিন। এবার ময়দা, লবণ, ডিম ও পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিন। ব্যাটার বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও যেন না হয়।
প্যানে অল্প তেল ব্রাশ করে পরিমাণ মতো গোলা দিয়ে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটা রুটির মতো রুটি বানান। রুটির গোলা টেনে গেলে উল্টে দিন এবং অপর পিঠ সামান্য সেঁকে নামিয়ে নিন। এই পরিমাণ ব্যাটার থেকে চারটি রুটি বানাবেন এবং বাকি ব্যাটার রেখে দেবেন। এবার রুটির মাঝখানে রান্না করা কিমা লাইন করে দিয়ে রেখে দেওয়া ব্যাটার থেকে চামচ দিয়ে কিছু ব্যাটার নিয়ে রুটির চারদিকে লাগিয়ে রুটিটা রোলের মতো মুড়িয়ে নিন এভাবে সবগুলো রুটি রোল করা হয়ে গেলে বাকি ব্যাটারে পানি দিয়ে পাতলা করে ওই পাতলা ব্যাটারে রোলগুলো ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর  
৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর  
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
মেসির গোলের পর দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়েছে কেপ ভার্দে
মেসির গোলের পর দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়েছে কেপ ভার্দে
মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা 
মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা 
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার