অবাধ্য চুল বশে আনবে মেহেদি

আনিকা আলম
১৯ জুন ২০১৮, ১৮:০৯আপডেট : ১৯ জুন ২০১৮, ১৮:১২
image

চুলের রুক্ষতা নিয়ে চিন্তিত? মেহেদির হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। সপ্তাহে একবার ব্যবহার করলে খুব সহজেই কাবু করতে পারবেন অবাধ্য চুলগুলোকে। এছাড়া চুল ঝলমলে করার পাশাপাশি চুল পড়া বন্ধ করতেও জুড়ি নেই মেহেদির।  

অবাধ্য চুল বশে আনবে মেহেদি

  • ২ টেবিল চামচ মেহেদি গুঁড়ার ও ১ টেবিল চামচ শিকাকাই পাউডার পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন সকালে ১ টেবিল চামচ টক দই ও ১টি ডিম দিয়ে নেড়ে নিন ভালো করে। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ৪৫ মিনিট পর ঠাণ্ডা পানি ও শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন চুল। এটি চুল নরম ও উজ্জ্বল করবে। সপ্তাহে একবার হেয়ার প্যাকটি ব্যবহার করলে চুলগুলো অবাধ্য হবে না সহজে।
  • প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন মেহেদির হেয়ার প্যাক। এজন্য ২ টেবিল চামচ মেহেদি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন একটি পাকা কলা চটকে মেহেদির সঙ্গে মিশিয়ে নিন। চুলে শ্যাম্পু করে নিন। ভেজা চুলে মিশ্রণটি লাগিয়ে রাখুন ৫ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। চুল মসৃণ ও ঝলমলে হবে।
  • সমপরিমাণ মেহেদির গুঁড়া ও মুলতানি মাটি পানিতে ভিজিয়ে রাখুন ৮ ঘণ্টা। হেয়ার প্যাকটি ঘুমানর আগে চুলে ব্যবহার করুন। একটি পুরনো তোয়ালে দিয়ে চুল ঢেকে নেবেন। পরদিন সকালে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। সপ্তাহে একবার ব্যবহারে চুল পড়া বন্ধ হবে।

তথ্য: স্টাইল ক্রেজ

/এনএ/
সম্পর্কিত
বর্ষায় ত্বকের যত্নআর্দ্র আবহাওয়ায় কীভাবে থাকবেন সতেজ ও সুরক্ষিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
ইহরামের কাপড় দিয়ে কাফন বানানো কি জরুরি
ইহরামের কাপড় দিয়ে কাফন বানানো কি জরুরি
খামেনির কফিন হত্যাস্থলে নেওয়ার কারণ কী
খামেনির কফিন হত্যাস্থলে নেওয়ার কারণ কী
স্মার্টফোন ভালো রাখতে আজই বদলে ফেলুন এই ৫টি সেটিংস
স্মার্টফোন ভালো রাখতে আজই বদলে ফেলুন এই ৫টি সেটিংস
শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবনে মনোযোগ দিতে হবে: মির্জা ফখরুল
শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবনে মনোযোগ দিতে হবে: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ