ডেজার্ট বানিয়ে ডেনমার্ক ভ্রমণের সুযোগ

হাসনাত নাঈম
১৪ জুলাই ২০১৮, ১৯:১১আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৯:১৭
image

বাংলাদেশে প্রথমবারের আয়োজিত হচ্ছে ‘ডেজার্ট’ প্রতিযোগিতা। 'ড্যান কেক ডেজার্ট জিনিয়াস ২০১৮' নামে এই প্রতিযোগিতার আয়োজন করেছে ফুড ব্র্যান্ড ড্যান ফুডস লিমিটেড।

ডেজার্ট বানিয়ে ডেনমার্ক ভ্রমণের সুযোগ
ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শুক্রবার (১৩ জুলাই) এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করা হয়। প্রতিযোগিতার বিচারকমণ্ডলী হিসেবে থাকছেন প্যান প্যাসিফিক সোনারগাঁও-এর স্যু-সেফ ফজলে রাব্বি এবং কালিনারি এক্সপার্ট আফরোজা নাজনিন সুমি। ঐদিন এই প্রতিযোগিতার সকল নিয়মকানুন সম্বোলীত একটি ওয়েবসাইটও (www.dessertgenious.club) চালু করা হয়। ১৫ জুলাই থেকে ৩১ আগষ্টের মধ্যে ওয়েবসাইট, ফেসবুক পেইজ ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে।
এই প্রতিযোগিতায় দেশের সকল জেলার আগ্রহী প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন। ৮টি বিভাগীয় জেলায় প্রাথমিক নির্বাচন  কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেখান থেকে সর্বশেষ ধাপের জন্য যোগ্য ২৫ জন প্রতিযোগী নির্বাচন করা হবে। সেখান থেকে প্রথম তিনজন হবেন ‘ড্যান কেক ডেজার্ট জিনিয়াস ২০১৮।’

ডেজার্ট বানিয়ে ডেনমার্ক ভ্রমণের সুযোগ
ড্যান ফুডস লিমিটেডের হেড অব মার্কেটিং মিনহাজ হোসেন জানান, প্রথম বিজয়ী পাবেন একজন সঙ্গীসহ ডেনমার্ক ভ্রমণ ও ডেনমার্কে অবস্থিত ড্যান কেকের ফ্যাক্টরি ঘুরে দেখার সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী পাবেন নগদ অর্থ পুরস্কার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যান ফুডস লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার ফিরোজ, হেড অব সেলস ইখতিয়ার রেজা, হেড অব ফিন্যান্স জোনায়েদ খান, হেড অব ফ্যাক্টরি মাহফুজ খান, স্যু-সেফ ফজলে রাব্বি এবং কালিনারি এক্সপার্ট আফরোজা নাজনিন সুমিসহ আয়োজক প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি