রাজধানীতে প্যান-এশিয়ান খাদ্য উৎসব

হাসনাত নাঈম
৩০ জুলাই ২০১৮, ১৫:১২আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৮:১৬

রাজধানীতে প্যান-এশিয়ান খাদ্য উৎসব রাজধানীতে খাদ্য উৎসবের ধারাবাহিকতায় এবার শুরু হচ্ছে প্যান-এশিয়ান খাদ্য উৎসব। আর এ উৎসবটি আয়োজন করেছে নগরীর পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। রবিবার (২৯ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হোটেলটির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার রামানিথারা শানমুগ্রাম।

প্যান-এশিয়ার খাদ্য সংস্কৃতির নানা রূপ তুলে ধরতে এই খাদ্য উৎসবের আয়োজন করেছে হোটেলটি। ভোজন রসিকরা প্যান-এশিয়ার সাতটি দেশ, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার ট্রেডমার্ক খাবারগুলো স্বাদ উপভোগ করতে পারবেন এই উৎসবে।

ভোজন রসিকদের স্বাগত জানাতে উৎসব চলাকালীন সময়ে থাকবে প্যান এশিয়ান দেশগুলোর পতাকা। পাশাপাশি র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের আঙ্গিনা সজ্জিত থাকবে প্যান এশিয়ান দেশগুলোর ঐতিহ্যবাহী অনুসঙ্গ দিয়ে। উৎসবে শোভা পাবে মালয়শিয়ার ঘুড়ি, চীনা লণ্ঠনসহ নানা প্রকার সাজ এবং অলংকার।

রাজধানীতে প্যান-এশিয়ান খাদ্য উৎসব খাদ্য উৎসব সম্পর্কে সিনিয়র শেফ মফিজ উল্লাহ বলেন, ফুড ফেস্টিভ্যালে প্যান এশিয়ার দেশগুলোর ঐতিহ্যবাহী খাবারগুলোসহ প্রায় দুই শতাধিক মেইনডিশ, সালাদ ও ডেজার্ড আইটেম তৈরি করা হবে। এরমধ্যে ভিয়েতনামের ভিয়েতনামিস সালাদ, স্প্রিং রোল (লাইভ), চীনের ডিমডাম স্টেশন, ভেজিটেবল, চিকেন উইথ কনডেমেন্টস, জাপানের ইউডন নুডলস উইথ চিকেন অ্যান্ড প্রন, সিঙ্গাপুরের ক্রাঞ্চি স্পাইসি ফিস উইথ ডিপিং সস, থাইল্যান্ডের চিকেন রেড কারি, চিকেন বোনলেস, লেমন গ্রাস, জিনজার, গার্লিক ফ্রেস বাসিল, কোকোনাট মিল্ক, মালয়েশিয়ার বিফ র‍্যানড্যাঙ্গ, বিফ টেনডারলিয়ন, জিনজার, গার্লিক, লেমন গ্রাস, লিম লিফ, টিউমেরিক লিমার্ক ফ্রাগগ্রান্ট রাইস ডিশ কুকড বাই কোকোনাট মিল্ক অ্যা পানডান লিফ এবং ইন্দোনেশিয়ার চিকেন উইথ পিনাট সস। এছাড়াও ইন্দোনেশিয়ার রুটি গ্যামব্যাঙ্গ, চীনের মিল্ক ব্রেড, কোরিয়ান এগ ব্রেড, ইন্ডিয়ান চিলি রোল, চীনের ফেন্সি রোল থাকবে বলে জানান তিনি।

আর সালাদ প্রেমীদের জন্য থাকছে সুস্বাদু লার্ব গাই, হাঁসের কলিজার সালাদ, চিংড়ির সঙ্গে গ্লাস নুডুলস। যারা ডেজার্ড পছন্দ করেন তাদের জন্য থাকছে কুইথ কাটায়াপ, আগার আগার লাইচি, টার্ট নেনাস, কুইথ সাগো, ম্যাংগো আগার আগার, কোকোনাট আগার আগার।

র‍্যাডিসনের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার রামানিথারা শানমুগ্রাম বলেন, হরেক রকম স্বাদের বাহার নিয়ে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে প্রিমিয়াম বুফে রেস্টুরেন্ট ওয়াটার গার্ডেন ব্র্যাসারিতে। এছাড়াও অতিথিদের জন্য চমক হিসেবে থাকছে র‍্যাফেল ড্রয়ের আয়োজন। যেখানে ভাগ্যবান বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

রাজধানীতে প্যান-এশিয়ান খাদ্য উৎসব খাদ্য উৎসবে অতিথিদের খাঁটি প্যান এশিয়ান খাবারের স্বাদ নিতে ৬ টি লাইভ স্টেশনের ব্যবস্থা করা হয়েছে। ওয়াটার গার্ডেন ব্র্যাসারি ব্যানারে আয়োজিত খাদ্য উৎসবটি চলবে আগামী ২ থেকে ১১ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১ টা পর্যন্ত। আর খাদ্য উৎসবে যোগ দিতে ভোজন রসিকদের জনপ্রতি গুণতে হবে ৪৯০০ টাকা। আর বাচ্চাদের জন্য ৩ হাজার টাকা করে।

রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে খাদ্য উৎসবের নানাদিক তুলে ধরে হোটেল কর্তৃপক্ষ। আর এতে উপস্থিত ছিলেন হোটেলটির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার রামানিথারা শানমুগ্রাম, সেলস ডিরেক্টর নাদিম নেওয়াজ, সিনিয়র শেফ মফিজ উল্লাহসহ রেডিসন ও থাই এয়ার ওয়েজের উর্ধ্বতন কর্মকর্তারা।

ছবি: রায়হান পরাগ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিটফোর্ডে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ, কর্মবিরতিতে ইন্টার্নরা
মিটফোর্ডে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ, কর্মবিরতিতে ইন্টার্নরা
চলন্ত ট্রেনে ছোড়া পাথরে চোখ হারালেন আইনজীবী
চলন্ত ট্রেনে ছোড়া পাথরে চোখ হারালেন আইনজীবী
গান গেয়ে নয়, চাকরি গেছে ‘অন্য কারণে’
গান গেয়ে নয়, চাকরি গেছে ‘অন্য কারণে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান