ফ্রিজ কিনে গাড়ি, এসি!

হাসনাত নাঈম
১৩ আগস্ট ২০১৮, ২০:০০আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৪:২৮
image

কোরবানি ঈদের বাকি মাত্র আট দিন। ঈদকে সামনে রেখে বিক্রি বেড়েছে বিভিন্ন কোম্পানির ফ্রিজের। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য কোম্পানিগুলোও দিচ্ছে নানা ধরনের অফার। জেনে নিন ফ্রিজের দরদাম ও বিভিন্ন অফার সম্পর্কে।



সিঙ্গার

ঈদ উপলক্ষে ফ্রিজ ও ফ্রিজার ভেদে সিঙ্গার দিচ্ছে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট। এছাড়াও ক্র্যাচকার্ডের মাধ্যমে ৫৫০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফারসহ রয়েছে ১০০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুবিধা! অফারটি সারাদেশে সিঙ্গারের সকল শো-রুমে ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
ওয়ালটন
ঈদ উপলক্ষে মেগা ডিজিটাল ক্যাম্পেইনে ওয়ালটন দিচ্ছে ২০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক অফার। এছাড় শর্ত মেনে পেতে পারেন গাড়ি, ফ্রিজ, টিভি ও এসি। অফারটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে।
এছাড়াও দেশে আরও বেশ কয়েকটি নামি-দামি ব্র্যান্ড রয়েছে ফ্রিজের। আপনার সামর্থ অনুযায়ী আজই ঢুঁ মারতে পারেন পছন্দের ব্র্যান্ডের দোকানগুলোতে।

ওয়ালটন এর ফ্রিজ
শার্প
শার্প ঈদ উপলক্ষে দিচ্ছে ফ্রিজ ভেদে ২ হাজার থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত ছাড়। সেই সঙ্গে রয়েছে গিফট আইটেম। শার্পের ফ্রিজ পাবেন ৪৫ হাজার টাকা থেকে ৪ লক্ষ টাকার মধ্যে। সারাদেশে সকল শো-রুমে ঈদের আগের রাত পর্যন্ত অফারটি থাকবে। কোম্পানিটি দিচ্ছে ফ্রি হোম ডেলিভারির সুবিধা।
স্যামসাং
পুরনো ফ্রিজ বদলে নেওয়ার সুযোগ দিচ্ছে স্যামসাং। এর মাধ্যমে ৫ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারটি ক্রেতারা গ্রহণ করতে পারবেন। এছাড়াও রয়েছে ৫০০ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত ফ্রিজ/ফ্রিজার ভেদে ক্যাশব্যাক অফার। এই কোম্পানির ফ্রিজ/ফ্রিজার পাবেন ৪০ হাজার থেকে ৩ লক্ষ ২৬ হাজার টাকার মধ্যে। অফারটি সারাদেশের সকল শো-রুমে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। কোম্পানিটি দিচ্ছে ফ্রি হোম ডেলিভারির সুবিধা।

সামস্যাং এর ফ্রিজ
হিটাচি
হিটাচি ফ্রিজ কোম্পানি তাদের বিভিন্ন মডেলের ফ্রিজে দিচ্ছে ১ হাজার থেকে ১৭ হাজার ৪০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা। এছাড়াও রয়েছে ১ হাজার থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত একচেঞ্জ অফার। এই কোম্পানির ফ্রিজ পাবেন ৩৭ হাজার ৯০০ থেকে ৪ লক্ষ টাকার মধ্যে।
এলজি বাটারফ্লাই
এলজি বাটারফ্লাই দিচ্ছে ক্র্যাচকার্ডের মাধ্যমে ৫০০ টাকা থেকে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। কোম্পানিটির ফ্রিজ পাবেন ৩১ হাজার টাকা থেকে সাড়ে ৩ লক্ষ টাকার মধ্যে। সারাদেশে সকল শোরুমে ঈদের আগের রাত পর্যন্ত অফারটি চলবে।
মিনিস্টার-মাইওয়ান
মিনিস্টার-মাই ওয়ানের সকল ফ্রিজে ঈদ উপলক্ষে পাবেন ১০ শতাংশ ছাড়। এই কোম্পানিটির ফ্রিজ পাবেন ১৮ হাজার ৫০০ থেকে এক লক্ষ টাকার মধ্যে। সারাদেশে সকল শো-রুমে ঈদের আগের রাত পর্যন্ত অফারটি চলবে। আছে ফ্রি হোম ডেলিভারির সুবিধা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিটফোর্ডে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ, কর্মবিরতিতে ইন্টার্নরা
মিটফোর্ডে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ, কর্মবিরতিতে ইন্টার্নরা
চলন্ত ট্রেনে ছোড়া পাথরে চোখ হারালেন আইনজীবী
চলন্ত ট্রেনে ছোড়া পাথরে চোখ হারালেন আইনজীবী
গান গেয়ে নয়, চাকরি গেছে ‘অন্য কারণে’
গান গেয়ে নয়, চাকরি গেছে ‘অন্য কারণে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান