ঈদ বাজার: স্বাভাবিক আছে মসলার দাম

হাসনাত নাঈম
১৪ আগস্ট ২০১৮, ১৭:০০আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৭:০০
image

কোরবানির ঈদ চলে এসেছে দোরগোড়ায়। মাংস রান্নার প্রধান উপকরণ প্রয়োজনীয় মসলাপাতি কেনা হয়েছে তো? আজ মঙ্গলবার (১৪ আগস্ট) কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, এখনও পর্যন্ত মসলার দাম রয়েছে আগের মতই স্বাভাবিক। বাজারে যাওয়ার আগে জেনে নিন মসলার দরদাম।

মসলা
কারওয়ান বাজারের মসলার বাজার ঘুরে দেখা গেছে সেখানে জিরা বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৪০০ টাকা কেজি দরে। এছাড়াও দারুচিনি ৩২০ টাকা কেজি, লবঙ্গ ১২০০ টাকা কেজি, এলাচ ১৭০০ টাকা কেজি, জয়ত্রী ২২০০ টাকা কেজি ও গোলমরিচ ৬০০ থেকে ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলুবোখরা ৪৬০ থেকে ৫৬০ টাকা এবং জয়ফল পাবেন ১০ টাকা পিস হিসেবে। তেজপাতা ১৮০ থেকে ২২০ টাকা কেজি, জয়ফল ৮০০ টাকা কেজি, কিসমিস ৪২০ টাকা কেজিতে কিনতে পারবেন। কাঠবাদাম ৮০০ থেকে ৯০০ টাকা কেজি, পোস্তাদানা ৯০০ থেকে ১০০০ টাকা কেজিতে পাবেন।
এছাড়াও দেশি পেঁয়াজ পাবেন কেজি ৬০ থেকে ৬৫ টাকায় ও ভারতীয় পেঁয়াজ পাবেন কেজি ৪০ থেকে ৪৫ টাকায়। দেশি রসুন পাবেন ৪০ থেকে ৪৫ টাকা কেজি ও বিদেশি রসুন প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায়। আদা পাবেন কেজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে।
বেচাবিক্রি কেমন জানতে চাইলে কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী মো. আব্দুর রহিম জানান, ঈদ সামনে হলেও বেচাবিক্রি বেশ কম। এখনও জমে ওঠেনি মসলার বাজার। তিনি আশা করছেন আগামী শুক্রবারের পর থেকে মানুষ বাজারে আসবে ঈদের কেনাকাটা করতে। তিনি জানান, এখন পর্যন্ত সবকিছুর দাম স্বাভাবিকই আছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি