তিতা ছাড়িয়ে যেভাবে দীর্ঘদিন সংরক্ষণ করবেন তালের রস

লাইফস্টাইল ডেস্ক
২৯ আগস্ট ২০১৮, ১০:৩০আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১০:৩০
image

বাজারে পাওয়া যাচ্ছে রসালো ফল তাল। তালের রস দিয়ে মজাদার পিঠা কিংবা কেক বানিয়ে ফেলা যায়। তবে অনেক সময় তালের রসে থাকা তিতকুটে ভাব নষ্ট করে দেয় খাবারের স্বাদ। এজন্য তাল রস করার সময়ই ছাড়িয়ে নিন এর তিতা। চাইলে সারা বছর রেখেই খেতে পারবেন মজাদার তাল। জেনে নিন কীভাবে।  

তিতা ছাড়িয়ে যেভাবে দীর্ঘদিন সংরক্ষণ করবেন তালের রস
তাল ভালো করে ধুয়ে উপরের অংশ টেনে খুলে ফেলুন। এবার তালের খোসা ছাড়িয়ে নিন। আমের খোসার মতোই টেনে খুলে ফেলতে পারবেন এটি। আঁটিগুলো আলাদা করে নিন। একটি বাটিতে পানি ভর্তি করে তালের আঁটি ভিজিয়ে রাখুন। আঁটিগুলো পানিতে পুরোপুরি ভিজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আঁটির আঁশ নরম হয়ে গেলে স্টিলের ছাঁকনির উপরে ঘষে ঘষে রস বের করুন। সবগুলো আঁটি থেকে রস বের করা হয়ে গেলে একটি পাতলা কাপড়ে ঢেলে দিন রস। কাপড়ের মুখ বেঁধে ঝুলিয়ে দিন উঁচু কোনও জায়গায়। খুব বেশি শক্ত করে বাঁধবেন না। ঘণ্টা দুয়েক এভাবেই ঝুলিয়ে রাখুন।
দুই ঘণ্টা পর কাপড়ের মুখ খুলে দেখুন একদম ঘন হয়ে গেছে তালের রস। নিচে পড়ে থাকা পাতলা পানির মধ্যেই চলে গেছে তালের তিতা অংশ। এই ঘন রস দিয়ে নিশ্চিন্তে তৈরি করতে পারবেন তালের পিঠা, কেক কিংবা পায়েস।
তালের রস সারা বছর রেখে খেতে পারবেন চাইলে। এজন্য ছোট ছোট বাটিতে প্রয়োজন মতো রস রেখে ঢাকনা লাগিয়ে রেখে দিন ডিপ ফ্রিজে। ইচ্ছে মতো বের করে খান বছর জুড়ে।

তথ্য ও ছবি: মানহা রেসিপিস     

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোরকে পিটিয়ে অন্ধ করে দেওয়ার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
কিশোরকে পিটিয়ে অন্ধ করে দেওয়ার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
ড্রামস থেকে স্পোর্টস কার, রাজনীতির বাইরের তাকাইচির অন্য জীবন
ড্রামস থেকে স্পোর্টস কার, রাজনীতির বাইরের তাকাইচির অন্য জীবন
গ্যোটে, বালজাক ও গীতা: হেসের তিন মহাদেশের পাঠযাত্রা
গ্যোটে, বালজাক ও গীতা: হেসের তিন মহাদেশের পাঠযাত্রা
গরম কমাতে চীনের অভিনব ‘মিস্ট কুলিং’ 
গরম কমাতে চীনের অভিনব ‘মিস্ট কুলিং’ 
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির