চুলে আগুন ছাট!

হাসনাত নাঈম
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৭

চুলে আগুন ছাট! মাথার চুল ছেলেদের সৌন্দর্য্যের অন্যতম অংশ। সেজন্য ছেলেরা নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে বিভিন্ন সময় নানান রকমভাবে চুলের কাটিং করে থাকে। আর প্রতিনিয়তই খুঁজতে থাকে অভিনব সব নতুন কাটিং ডিজাইন। চুল তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবেই কেটেছেন। কখনো কি চুলে আগুন লাগিয়ে কেটেছেন?

অবাক হচ্ছেন! এ কেমন কথা। চুলে আবার আগুন লাগিয়ে কিভাবে কাটে। হ্যাঁ, সত্যিই তাই। অবাক হওয়ার কিছু নেই। রাজধানী ঢাকার ধানমন্ডির ২৭ নাম্বার রোডে অবস্থিত 'এডোনিস' সেলুনে চুলে আগুন লাগিয়েই চুল কাটা হয়। তাই, চুলের এই নতুন কাটিংটির নাম 'ফায়ার কাট'। যেটি বাংলাদেশে প্রথম নিয়ে এসেছেন এডোনিসের কর্ণধার মোহাম্মদ হোসেন।

ফায়ার কাট সম্পর্কে মোহাম্মদ হোসেন জানান, তিনি মূলত পাকিস্তানের একজন হেয়ার এক্সপার্টকে দেখে এটি করতে অনুপ্রাণিত হয়েছেন। এরপর দীর্ঘদিন চেষ্টা করে ২০১৭ সালের জুলাই মাসের দিকে তিনি সফলভাবে ফায়ার কাট সেবা দিতে শুরু করেন।

যাদের চুল সিল্কি, চুলে কোনও স্টাইল হয় না তাদের জন্য এই ফায়ার কাটটি খুব কার্যকরী। ফায়ার কাটের মাধ্যমে তাদের নতুন স্টাইল করার সুযোগ তৈরি হয়। মূলত একটি ক্যামিক্যালের মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত চুলে আগুন লাগিয়ে কাজটি দক্ষতার সঙ্গে করা হয়। চুল পুড়ে যাবে এমন ভয়ের কিছু নেই।

ফায়ার কাট মূলত একটি প্যাকেজ। এটি শুধুমাত্র টিন-এজ ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই প্যাকেজের মধ্যে আছে হেয়ার কাট, ফায়ার সেট, স্যাম্পু, জেল এবং ওয়াশ। ফায়ার কাট সেবা নেওয়ার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র পাঁচশত টাকা।

/এফএএন/
সম্পর্কিত
উজ্জ্বল ও আর্দ্র ত্বকের জন্য কৃতি শ্যাননের সকালের রূপচর্চা
মুখের মেছতা কমছে না? রোজের কোন অভ্যাসগুলো বাড়িয়ে দিচ্ছে দাগ
বর্ষায় ত্বকের ভাঁজে সাদা বা কালো দাগ? খাবারে রাখুন এই দুই পানীয়
সর্বশেষ খবর
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি