শুরু হচ্ছে হেরিটেজ ক্রাফট প্রদর্শনী

হাসনাত নাঈম
০১ অক্টোবর ২০১৮, ১৬:০০আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৬:০০
image

গুলশান দুই নাম্বারে শুরু হতে যাচ্ছে তাঁত ও কারুশিল্প নিয়ে হেরিটেজ ক্রাফট প্রদর্শনী। বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশনের আয়োজনে এ প্রদশনী চলবে দুইদিন। ররিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রদর্শনীর কথা জানান বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশনের সভাপতি টুটলি রহমান। তিনি বলেন, ‘এদেশের তাঁতি ও কারুশিল্পীদের তৈরি হারিয়ে যাওয়া শিল্পকর্মগুলো দীর্ঘ কয়েক মাস যাবত সংগ্রহ করছি আমরা। সেগুলোই দেশ ও দেশের বাইরে মানুষের মাঝে তুলে ধরতে এই প্রদর্শনীর আয়োজন করেছি।’

শুরু হচ্ছে হেরিটেজ ক্রাফট প্রদর্শনী
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ মইন উদ্দীন খান বাদল, সাংসদ নাহিম রাজ্জাক এবং ইন্টারন্যাশনাল হেরিটেজ ক্রাফট ইন বাংলাদেশের সভাপতি সন্দ্রা এস্তেভস তাবাজারাসহ আরও অনেকে।
সাংসদ মইন উদ্দীন খান বাদল বলেন, ‘তাঁত ও কারুশিল্প আমাদের ঐতিহ্য। এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যারা কাজ করছেন, তাদের আমি সাধুবাদ জানাই। আমরা সব সময় তাদের পাশেই আছি।’
সাংসদ নাহিম রাজ্জাক বলেন, ‘ওয়েস্টার্ন কালচারের সঙ্গে মিশে আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে যাচ্ছি। এটা মোটেও ঠিক না। যারা বর্তমানে এই শিল্পের সঙ্গে জড়িত আছেন তারা কিছু কিছু করে হলেও ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করবেন। কারণ, একার পক্ষে একটি শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব না। সকলের সম্মেলিত প্রচেষ্টাই পারে আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে।’
দুই দিনব্যাপী হেরিটেজ ক্রাফট প্রদর্শনীটি হাউস-১বি, রোড-৭১, গুলশান-২ এ অনুষ্ঠিত হবে। এটি ৫ ও ৬ অক্টোবর দুইদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংবাদমাধ্যম কাজ করতে পারে: স্পিকার 
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংবাদমাধ্যম কাজ করতে পারে: স্পিকার 
নেইমার যে রেকর্ড গড়তে যাচ্ছেন
নেইমার যে রেকর্ড গড়তে যাচ্ছেন
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি 
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি 
আর্জেন্টিনার খেলা চলাকালীন বিদ্যুৎ চলে যাওয়ায় কর্মীকে তুলে নিয়ে পিটুনি
আর্জেন্টিনার খেলা চলাকালীন বিদ্যুৎ চলে যাওয়ায় কর্মীকে তুলে নিয়ে পিটুনি
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন