ফিটকিরির ৬ ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
৩০ নভেম্বর ২০১৮, ১৪:২৬আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৪:২৬

সাধারণত পানি পরিশোধন করতে ফিটকিরি ব্যবহৃত হয়। পাশাপাশি আরও বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন ফিটকিরিকে। জেনে নিন কীভাবে।

ফিটকিরি

  • ব্রণ দূর করতে ফিটকিরির সাহায্য নিতে পারেন। এক চা চামচ মুলতানি মাটির সঙ্গে দুই চা চামচ ডিমের সাদা অংশ ও এক চা চামচ ফিটকিরির গুঁড়া মেশান। প্যাকটি মুখে লাগিয়ে অপেক্ষা করুন ১৫ মিনিট। সপ্তাহে তিনদিন ব্যবহার করলে দূর হবে ব্রণ।
  • ফিটকিরি ঘামের দুর্গন্ধ দূর করে। ফিটকিরির গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে বগলের অংশ ধুয়ে নিন। ঘামের দুর্গন্ধ কমে যাবে।
  • দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় মুখে দুর্গন্ধ হয়। ফিটকিরি এই ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। এক গ্লাস পানি ফুটান। এক চিমটি লবণ ও ফটকিরির গুঁড়া মিশিয়ে নিন ফুটন্ত পানিতে। মিশ্রণটি ঠাণ্ডা হলে কুলকুচি করুন। নিয়মিত ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাওয়ার আগে এভাবে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার থেকে দ্রুত মুক্তি মিলবে।
  • ত্বকের বলিরেখা দূর করে ফিটকিরি। এক টুকরো ফিটকিরি পানিতে ভিজিয়ে মুখে ভালো করে ঘষুন। ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
  • উকুন দূর করতে সাহায্য নিতে পারেন ফিটকিরির। সামান্য পানিতে ফিটকিরির গুঁড়া ও কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মেশান। মিশ্রণটি মাথার ত্বকে ঘষুন সময় নিয়ে। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • এক মগ পানিতে ১ চা চামচ ফিটকিরি পাউডার মেশান। পা ডুবিয়ে রাখুন পানিতে। চলে যাবে পায়ের দুর্গন্ধ।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’