খাঁটি মধু চিনবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৮, ১৫:২২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৫:২২
image

মধু একটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন ভেষজ তরল। এতে রয়েছে একাধিক রোগ নিরাময়ের ক্ষমতা। মধুর স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি। মধু কখনও নষ্ট হয় না। বাজার থেকে কেনা মধু খাঁটি কিনা কীভাবে বুঝবেন জেনে নিন।

খাঁটি মধু চিনবেন যেভাবে

  • মধুর স্বাদ হবে মিষ্টি, এতে কোনও ঝাঁঝালো ভাব থাকবে না।
  • মধুতে কখনও কটু গন্ধ থাকবে না। খাঁটি মধুর গন্ধ হবে মিষ্টি ও আকর্ষণীয়।
  • এক টুকরো ব্লটিং পেপার নিন, তাতে কয়েক ফোঁটা মধু দিন। যদি কাগজ তা সম্পূর্ণ শুষে নেয়, বুঝবেন মধুটি খাঁটি নয়।
  • একটি মোমবাতি নিয়ে সেটির সলতেটি ভালোভাবে মধুতে ডুবিয়ে নিন। এবার আগুন দিয়ে জ্বালানোর চেষ্টা করুন। যদি জ্বলে ওঠে, তাহলে বুঝবেন যে মধু খাঁটি। আর যদি না জ্বলে, বুঝবেন যে মধুতে পানি মেশানো আছে।
  • বেশ কিছুদিন ঘরে রেখে দিলে মধুতে চিনি জমতেই পারে।  বয়ামসহ মধু গরম পানিতে কিছুক্ষণ রেখে দিন। মধু খাঁটি হলে চিনি গলে মধু আবার স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু নকল মধুর ক্ষেত্রে এটা হবে না।
  • এক টুকরো সাদা কাপড়ে মধু মাখান। আধা ঘণ্টা রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি দাগ থেকে যায়, বুঝবেন মধু খাঁটি নয়।
  • সাদা কাপড়ের উপর সামান্য মধু দিন। যদি সেটি ছড়িয়ে যায় ও দাগ সৃষ্টি করে, তবে সেটা খাঁটি নয়।
  • গ্লাসে বা বাটিতে খানিকটা পানি নিন। পানিতে ১ চা চামচ মধু দিন। যদি মধু পানির সঙ্গে সহজেই মিশে যায়, তাহলে বুঝবেন মধু আসল নয়।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদাপাথরে ঘুরতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার
সাদাপাথরে ঘুরতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার
ক্রোয়েশিয়ার গোল বাতিলের পর ফিফার ব্যাখ্যা, ‘প্রযুক্তিই প্রমাণ করেছে স্পর্শ
ক্রোয়েশিয়ার গোল বাতিলের পর ফিফার ব্যাখ্যা, ‘প্রযুক্তিই প্রমাণ করেছে স্পর্শ
সুযোগ এলেই জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে: প্রতিমন্ত্রী
সুযোগ এলেই জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে: প্রতিমন্ত্রী
নতুন ভোটার হওয়ার সময় বাড়লো
নতুন ভোটার হওয়ার সময় বাড়লো
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন