বড়দিন স্পেশাল: রেড ভেলভেট কেক বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৮, ১০:০০আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:০০
image

বড়দিন উপলক্ষে মজাদার রেড ভেলভেট কেক বানিয়ে ফেলতে পারেন। জেনে নিন অতিরিক্ত রঙ ছাড়াই স্বাস্থ্যকর উপায়ে রেড ভেলভেট কেক তৈরি করার উপায়।

বড়দিন স্পেশাল: রেড ভেলভেট কেক বানাবেন যেভাবে
উপকরণ
বিটরুট- ২টি
ডিম- ৬টি
ডিমের সাদা অংশ- ৩টি
গুঁড়া চিনি- দেড় কাপ
তেল- ১ কাপ
কোকো পাউডার- ১/৪ কাপ
গুঁড়া দুধ- আধা কাপ
বেকিং পাউডার- দেড় চা চামচ
ময়দা- দেড় কাপের কম
ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
বিটরুট ছোট টুকরা করে কেটে সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। কম আঁচে রেখে দিন ১৫ মিনিট। ঘন ঝোলের মতো যখন থাকবে, তখন নামিয়ে নিন। বিটরুট সেদ্ধ থেকে নিংড়ে পানি বের করে নিন।
একটি বাটিতে ডিম, চিনি ও তেল একসঙ্গে ফেটিয়ে নিন ইলেকট্রিক বিটারের সাহায্যে। বেকিং পাউডার, কোকো পাউডার, গুঁড়া দুধ ও ময়দা সিয়ে আবারও ফেটিয়ে নিন। ঘন ব্যাটার তৈরি হলে ভ্যানিলা এসেন্স ও বিটরুটের রস দিয়ে দিন। চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন বিটরুটের পরিবর্তে।  
ডিমের সাদা অংশ ফেটিয়ে ক্রিম তৈরি করে মিশিয়ে নিন ব্যাটারে। যে পাত্রে বেক করবেন সেখানে ঢেলে দিন ব্যাটার। ৩৫০ ডিগ্রি তাপমাত্রায় বেক করে নিন কেক। কেক হয়ে গেলে বের করে প্লাস্টিক দিয়ে মুড়ে রেখে দিন। ঠাণ্ডা হয়ে গেলে প্লাস্টিক খুলে উপরের অংশ সমান করে কেটে ফেলুন। চারপাশের শক্ত ক্রাস্টও কেটে ফেলুন। মাঝ থেকে দুই বা তিন টুকরা করুন পাতলা করে। পছন্দ মতো ফ্রস্টিং করে সাজিয়ে নিন কেক। দুই কেকের মাঝে ফ্রস্টিং করে ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ। ফ্রিজ থেকে বের করে উপরে মোটা করে ফ্রস্টিং দিন। ক্রিম দিয়ে ইচ্ছে মতো নকশা করুন কেকের উপর। স্লাইস করে কেটে পরিবেশন করুন মজাদার রেড ভেলভেট কেক।

রেসিপি ও ছবি: সেলিনা রহমান    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার পঞ্চপদী খিচুড়ি
পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার পঞ্চপদী খিচুড়ি
মেসিকে আটকানোর চ্যালেঞ্জে মুখিয়ে ও'রাইলি
মেসিকে আটকানোর চ্যালেঞ্জে মুখিয়ে ও'রাইলি
প্রশাসনে বৈষম্য: বঞ্চিতের পদোন্নতি, নতুন বঞ্চনার অভিযোগ 
প্রশাসনে বৈষম্য: বঞ্চিতের পদোন্নতি, নতুন বঞ্চনার অভিযোগ 
কাটেনি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
কাটেনি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান