শিশু কেন মিথ্যা বলে?

লাইফস্টাইল ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৯, ১৭:৫৮আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৮:০১
image

প্রায় প্রায়ই মিথ্যা বলছে শিশু? শিশু মিথ্যা বললে মেজাজ খারাপ হওয়াই স্বাভাবিক। তবে একারণে  বকাঝকা বা ঘনঘন শাস্তির ব্যবস্থা করতে যাবেন না কিন্তু! এতে হিতে বিপরীত হতে পারে। শিশু কেন মিথ্যা বলে? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত।

শিশু কেন মিথ্যা বলে?

  • শিশুদের মধ্যে যারা নিজেকে অবহেলিত বলে মনে করে, তারা মিথ্যার মাধ্যমে অন্যদের মনোযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করে।
  • বাবা-মা পছন্দ করেন না হঠাৎ এমন কোনও কাজ করে ফেললে বকা খাওয়ার ভয়ে শিশু মিথ্যা বলতে পারে। তাই শিশুকে শাসন করার পাশাপাশি বন্ধুত্বসুলভ সম্পর্ক বজায় রাখাও জরুরি।
  • আত্মবিশ্বাসের অভাব ও অনিশ্চয়তার কারণেও অনেক সময় শিশুরা মিথ্যে বলে।
  • শিশুরা বাবা-মায়ের মিথ্যা বলা থেকে এই শিক্ষা লাভ করতে পারে।
  • অনেক বড় মিথ্যা অভিভাবকরা ভুল করে হেসেই উড়িয়ে দেন। তখন শিশুর কোনও সংকোচ থাকে না।
  • অনেক শিশু রূপকথার গল্প পড়ে নিজেকে গল্পের চরিত্র ভাবতে শুরু করে। এতে করে কল্পনাপ্রসূত কথাবার্তা বলতে বলতে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। শিশু যেন গল্পের জগতে বুঁদ হয়ে বাস্তবতা ভুলে না যায় সেজন্য তাকে গল্পচ্ছলে বুঝান কোনটা সত্য এবং কোনটা মিথ্যা।
  • বাবা-মায়ের সম্পর্কে অনাস্থা থাকলে শিশুরাও হয়ে উঠতে পারে মিথ্যাবাদী।

তথ্য: জি নিউজ 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতীয় ক্রিকেটের সঙ্গে চ্যাটজিপিটির চুক্তি, মূল্য ১৩০ কোটি রুপির বেশি!
ভারতীয় ক্রিকেটের সঙ্গে চ্যাটজিপিটির চুক্তি, মূল্য ১৩০ কোটি রুপির বেশি!
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
সমতার বৈপরীত্য এবং সম্মিলিত দায় 
সমতার বৈপরীত্য এবং সম্মিলিত দায় 
সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি