চোখের নিচে কালি পড়েছে?

আনিকা আলম
২৫ জানুয়ারি ২০১৯, ১৩:১৫আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৩:১৫
image

রাত জাগা, মানসিক অবসাদসহ বিভিন্ন কারণে চোখের নিচে পড়তে পারে কালি। চোখের নিচের কালি দূর করতে নিয়মিত ৮ ঘণ্টার ঘুমের বিকল্প নেই। পাশাপাশি কাজে লাগাতে পারেন কিছু ঘরোয়া উপায়।

চোখের নিচে কালি পড়েছে?
গ্রিন টি
গ্রিন টি ডিটক্স হিসেবে খুব কার্যকরী। দুটো টি ব্যাগ এক কাপ গরম পানিতে ডুবিয়ে রাখুন। কয়েক মিনিট পর টি ব্যাগসহ কাপটি ফ্রিজে রেখে দিন ঠাণ্ডা করার জন্য। যদি তাড়া থাকে, তাহলে বরফ শীতল পানিতে ডোবান টি ব্যাগ। বরফের টুকরো চায়ের লিকারে ডুবিয়ে বন্ধ চোখের উপর রেখে দিন ১৫ মিনিট। নিয়মিত এটি ব্যবহার করলে ধীরে ধীরে দূর হবে চোখের নিচের কালি।
শসা
ঠাণ্ডা শসার স্লাইস চোখের উপর দিয়ে রাখুন আধা ঘণ্টা। প্রতিদিন ব্যবহার করুন।
ভিটামিন সি
চোখ প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছে? ভিটামিন সি-এর অভাবে এই সমস্যা হতে পারে। ক্রিম কেনার আগে দেখে নিন, তাতে ভিটামিন সি রয়েছে কিনা। খাদ্য তালিকায় প্রচুর পরিমাণ ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখবেন।
টমেটো
সমপরিমাণ টমেটো ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের নিচে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। দিনে দুইবার ব্যবহার করলে ফল পাবেন দ্রুত।
আলু
আলুর রসে তুলার টুকরা ডুবিয়ে চোখের উপর রেখে দিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
ঠাণ্ডা দুধ
ঠাণ্ডা দুধে তুলা ভিজিয়ে চোখের আশেপাশের অংশে লাগান। সাবধান থাকবেন যেন চোখের ভেতরে না যায়। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই, টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের যা নিয়ে আলোচনা হলো
প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের যা নিয়ে আলোচনা হলো
দুই পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ
দুই পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ
হইচইয়ে আসছে অপূর্ব–ইয়াশের ‘হেডলাইন’
হইচইয়ে আসছে অপূর্ব–ইয়াশের ‘হেডলাইন’
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত