এফডিসিবি’র আয়োজনে ফ্যাশন প্রদর্শনী শুরু হচ্ছে ১ মার্চ

লাইফস্টাইল ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৬
image

এফডিসিবি’র আয়োজনে ফ্যাশন প্রদর্শনী শুরু হচ্ছে ১ মার্চ আগামীকাল ১ মার্চ থেকে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) এর আয়োজনে শুরু হচ্ছে ‘ফ্যাশন ফেয়ার,’ রাজধানীর গুলশানে গার্ডেনিয়া গ্র্যান্ড হলে (বাড়ি ৮, সড়ক ৫১, গুলশান ২) ১ ও ২ মার্চ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দু’দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে দেশসেরা ডিজাইনাদের কালেকশন প্রদর্শিত হবে। আইপিএবি’র সহযোগিতায় প্রদর্শনীটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। অলাভজনক প্রতিষ্ঠান এফডিসিবি দেশের ফ্যাশন ও ডিজাইন সংশ্লিষ্ট খাতের অগ্রগতিতে নানা কর্মকাণ্ডের সাথে যুক্ত। এফডিসিবি’র লক্ষ্য দেশের শিল্পী ও ফ্যাশন খাতের জন্য এমন একটি প্ল্যাটফর্ম প্রদান যেখানে অভিজ্ঞতালব্ধ শিক্ষা থেকে শিল্পীরা দেশের মানুষের জন্য সমৃদ্ধ নকশা করতে পারে।  ফ্যাশনে আকর্ষণীয় লুক আনার পাশাপাশি বাংলাদেশের লোক ও ঐতিহ্যকে শিল্পীর শিল্পধারণার সাথে যুক্ত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে এফডিসিবি। ডিজাইনে নিজস্বতার ছাপ ও নিজস্ব সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে বিগত কয়েক বছর ধরে অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। ডিজাইনার ও সৃষ্টিশীল এ ডিজাইন খাতের মধ্যে অংশীদারিত্ব তৈরির লক্ষ্যেই এ ফ্যাশন প্রদর্শনীর আয়োজন করেছে এফডিসিবি।

ফ্যাশন ডিজাইনার এমদাদ হক, কুহু প্লামন্দোন, চন্দনা আরা দেওয়ান, মারিয়া সুলতানা, রিফাত রহমান, মাহিন খান, হুমায়রা খান, রিফাত রেজা রাকা, সারাহ করিম, সাদিয়া মিশু, ইজমাত নাজ রিমা, মুশাররাত রহমান, লিপি খন্দকার, ফারাহ আনজুম বারি, শাহরুখ আমিন, আফসানা ফেরদৌসী, ফায়জা আহমেদ, রুপো শামস, তাশফিয়া আহমেদ এবং শৈবাল সাহার নকশা করা পোশাক প্রদর্শিত হবে আয়োজনে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’