চটজলদি দুধের বরফি

লাইফস্টাইল ডেস্ক
২০ এপ্রিল ২০১৯, ১৭:৪৩ আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৭:৪৬

দুধ থেকে ছানা কেটে কিংবা দুধ জ্বাল দিয়ে মাওয়া করে বা খোয়া ক্ষির করে বরফি বানানো বিশাল ঝক্কির কাজ। এত ব্যস্ত সময়ে সেটি করা সম্ভবও হয়ে ওঠে না। অন্যদিকে শবে বরাতে একটু আলাদা কিছু না করলেই নয়। সবার চাহিদাই থাকে বাড়িতে ভালো কিছু হবে। তাই গৃহিনীর চাপ কমাতে চটজলদি দুধের বরফি বানানোর রেসিপিটি জেনে নিন। চটজলদি দুধের বরফি

উপকরণ:

২ কাপ পাউডার মিল্ক

১ কাপ চিনি

বাদাম গুঁড়ো- আধ কাপ

ময়দা- ১ টেবিল চামচ

১ চা চামচ গোলাপ জল

১ চা চামচ ঘি

১/২ চা চামচ এলাচ গুঁড়ো

তরল দুধ – আধ কাপ

সাজানোর জন্য বাদাম

প্রণালী:  প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে তাতে বাদাম গুঁড়া ও ময়দা ভালো করে ভেজে নিন। ভাজা ঘ্রাণ বের হলে তাতে গুঁড়া দুধ দিয়ে ভেজে নিন। এর মধ্যে তরল দুধসহ অন্য সব উপকরণ ছেড়ে দিন। একটু সময় নিয়ে নাড়তে হবে। চিনি গলে জমে গেলে নামিয়ে থালায় ছড়িয়ে দিতে হবে। ফ্রিজে রেখে ঠাণ্ডা করে বরফি আকারে কেটে নিন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা গণহত্যা মামলা: ১৯ নভেম্বর রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত
রোহিঙ্গা গণহত্যা মামলা: ১৯ নভেম্বর রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত
নিষিদ্ধ বইয়েই তৈরি আস্ত এক পারথেনন মন্দির!
নিষিদ্ধ বইয়েই তৈরি আস্ত এক পারথেনন মন্দির!
বিকাশে লেনদেনের কথা বলে টাকা চুরি, হাতেনাতে ধরা দুই পাকিস্তানি
বিকাশে লেনদেনের কথা বলে টাকা চুরি, হাতেনাতে ধরা দুই পাকিস্তানি
সমুদ্রের ধারে অন্য এক বাংলাদেশ, কোথায় এই শাহপরীর দ্বীপ?
সমুদ্রের ধারে অন্য এক বাংলাদেশ, কোথায় এই শাহপরীর দ্বীপ?
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ